রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
৭ নং দেওপাড়া ইউনিয়নে চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল মহোদয় কে সঙ্গে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন মাননীয় উপ-সচীব মুনিরা সুলতানা এবং মাননীয় এ.ডি.সি (রাজস্ব) মুহাম্মদ শরিফুল হক সহ গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব জানে আলম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
এই পরিদর্শন সাক্ষাতকালে সাধারণ মানুষ তাদের মতামত প্রদান করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই আশ্রয়ণ প্রকল্পের উপহার পেয়ে তারা অত্যন্ত সন্তোষ্টো এবং তারা ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই পরিদর্শন শেষে মাননীয় অথিতিদের প্রত্যেকেই সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ায় সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের প্রতি সন্তোষ্টি প্রকাশ করেছেন এবং পরিদর্শন সমাপ্তি শেষে সুন্দর অতিথিপরায়ণতা এবং আন্তরিকতার জন্য উচ্চ প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
