আলো সা রা দে শ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শেখ মাহফুজ (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বাকেরগঞ্জ টু বরগুনা সড়কে পৌরসভার ১ নং ওয়ার্ডের ডাকুয়া বাড়ির মসজিদের সামনে মোটরসাইকেল পিলারের সঙ্গে ধাক্কা খেলে মাহফুজ আহত হয়।
পরে স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় মাহফুজকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কলেজ ছাত্র বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ রুনসীর গ্রামের শেখ খলিরুর রহমান লোটাসের ছোট ছেলে ও বাকেরগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
কালিগঞ্জ টু বাকেরগঞ্জ মহাসড়কের রোকন ডাকুয়ার বাড়ির সামনে বসে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা পিলারের সঙ্গে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আলাউদ্দিন মিলন। মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
