রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহী-ঢাকা মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে পবা হাইওয়ে পুলিশ। কাক ডাকা ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত মহা সড়কে অবৈধ যান চলাচলে অভিযান চালিয়ে যাচ্ছে হাইওয়ে পুলিশ।
মহাসড়কে আইন-শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি ছিনতাই ও অপরাধ দমন, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকলসহ অনেক দায়িত্ব পালন করছেন তারা। এছাড়াও মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে স্পিডগান দিয়ে গাড়ির গতি পরীক্ষা করেন হাইওয়ে পুলিশ সদস্যরা ওই সময় অতিরিক্ত গতিতে চলাচলকারী গাড়িচালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পথচারিরা বলেন, মহাসড়কে দূর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ যে কার্যক্রম হাতে নিয়েছে তা খুব প্রশংসনীয়। রাজশাহী নাটোর মহাসড়ক অনেকটা যানজট পূর্ণ। আর এই সড়কে প্রচুর পরিমানে থ্রি-হুইলার চলাচল করে যার ফলে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা তবে থ্রি-হুইলার বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে যে পদক্ষেপ নিয়েছে পবা হাইওয়ে পুলিশ তা সত্যিই খুব ভালো উদ্যোগ।
এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মফাককারুল ইসলাম বলেন, পবা হাইওয়ে থানা সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে যেকোনো ধরনের দুর্নীতি চাঁদা মাসোয়ারার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে এবং ভবিষ্যতে এটা বহাল থাকবে।
সড়ক নিরাপত্তার ব্যাপারে তিনি বলেন, মহাসড়ক থেকে ধীরগতির থ্রি-হুইলারের চলাচল বন্ধের বিকল্প নেই।
হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো অবৈধ ড্রাইভিং লাইসেন্স জব্দসহ ভুয়া লাইসেন্সধারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা যথেষ্ট কঠোর অবস্থান রয়েছি। আমরা চাই, সবাই দেশের প্রচলিত আইন মেনে চলে আমাদের সহায়তা করুক।
মহাসড়কে ধীরগতির যানবাহন ও থ্রি-হুইলার না চলার সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সড়ক দুর্ঘটনা ২০-২৫ শতাংশ কমে আসবে এবং এটা বাস্তবায়নের জন্য চালক ও যাত্রী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পুলিশের এই কর্মকর্তা।
