Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর কোনো উদ্যোগ নেই রাসিকের

নিউজডেস্ক April 9, 2022

রা জ শা হী র আ লোঃ – স্টাফ রিপোর্টার
রাজশাহীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। ঘরে বাইরে রাস্তা ঘাটে কোথাও মিলছে না শান্তি। মশার কামড়ে এক মিনিটের জন্য কোথাও দাঁড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। চায়ের স্টলে চা পান করতে গেলেও চেয়ারের নিচে কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।
মশার উপদ্রব এতটাই মাত্রা ছাড়িয়েছে যে, রাতের বেলা তো বটেই, দিনেও মশার কামড় থেকে রেহাই পেতে ঘরে মশারি টাঙিয়ে রাখতে বাধ্য হচ্ছেন নগরবাসী।

মশা তাড়াতে কয়েল, অ্যারোসোল ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেও খুব একটা সুফল মিলছে না বলে দাবি নগরবাসীর।মশার এই তীব্র উৎপাতের মধ্যেও গত এক বছর ধরে মশা নিধনে কোনও ধরনের কার্যক্রম হাতে নেয়নি রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশনের দায়িত্বে অবহেলার কারণেই মশা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

তবে মশা নিয়ে নগরবাসীর অভিযোগকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন না রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম। তিনি বলছেন, রাজধানী ঢাকার সঙ্গে তুলনা করলে রাজশাহীতে মশার পরিমাণ খুবই কম।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ফগার মেশিনের তেলের অভাবে বন্ধ হয়ে আছে রাসিকের মশা নিধন কার্যক্রম। এর মধ্যে মশার উপদ্রব মাত্রা ছাড়িয়েছে।
নগরীর কাজলা এলাকার বাসিন্দা মোজাম্মেল হক রনি জানান, এবার শীত শেষে দ্রুতই গরম নেমেছে। আর গরমে দরজা-জানালা খুলে রাখা হয়। কিন্তু দরজা-জানালা খোলা রাখলে মশার কারণে বাসায় থাকাই কষ্টকর হয়ে পড়েছে। দিনের যে সময়ই হোক, কয়েল জ্বালিয়ে কিংবা মশারি টানিয়ে বসে থাকতে হয়। ছেলেমেয়েদের পড়ালেখাও করতে হচ্ছে মশারির ভেতরে বসে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বেশিরভাগ ড্রেন অপরিষ্কার। অথচ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্যও নেই তেমন কোনও কার্যক্রম। এ কারণে নগরীজুড়ে বেড়েছে মশার চরম দাপট। কয়েল কিংবা অন্য কোনও উপায়েও মশার অত্যাচার থেকে রেহাই মিলছে না। বিশেষ করে সন্ধ্যার পর মশার কামড়ে উপদ্রব কয়েক গুন বেশি বেড়ে যাচ্ছে।

নগরবাসীর অভিযোগ, সিটি করপোরেশন সময়মতো ড্রেন ও ময়লা আবর্জনা পরিষ্কার না করায় সেগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। আর মশক নিধনে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় চরম ভোগান্তি বেড়েছে নগরবাসীর।

এছাড়াও মশক নিধনে সিটি করপোরেশনের কার্যকর কোনো উদ্যোগ নেই। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মশার উপদ্রব বেড়েছে স্বীকার করে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মো. সাজ্জাদ আলী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এর আগে ২০২০-২১ অর্থবছরে মশক নিধনে ২ কোটি ৮ লাখ টাকার ফগার মেশিন ও কীটনাশক কেনে সিটি করপোরেশন।

Continue Reading

Previous: ইউপি চেয়ারম্যানের মুচলেকায় মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিল বেলপুকুর থানা পুলিশ
Next: রাজশাহীতে বিপুল পরিমানে ভেজাল পানীয় ও যৌন উত্তেজক সিরাপসহ ব্যবসায়ী গ্রেফতার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.