Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রাজধানীতে পানির সংকট দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে

নিউজডেস্ক April 12, 2022

স ম্পা দ কী য়ঃ প্রতি বছর গ্রীষ্ম মৌসুমে রাজধানীতে পানির সংকট ভয়াবহ আকার ধারণ করে। এবার গ্রীষ্মের আগেই রাজধানীতে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। গ্রীষ্মের দাবদাহের কারণে রাজধানীবাসীর পানির চাহিদা বাড়লেও ঢাকা ওয়াসার উৎপাদন কমেছে। এ অবস্থায় চাহিদার আলোকে প্রত্যাশা পূরণ করতে পারছে না ঢাকা ওয়াসা। গ্রীষ্ম মৌসুমের শুরুতে ঢাকা ওয়াসার সরবরাহকৃত পানিতে অতিমাত্রায় দুর্গন্ধ দেখা দিয়েছে। এবার রাজধানীবাসীর রোজা শুরু হয়েছে অতিরিক্ত দুর্ভোগের মধ্য দিয়ে। রোজার প্রথম দিন থেকেই তীব্র গ্যাস সংকটের কারণে মানুষের দুর্ভোগ ভয়াবহ আকার ধারণ করেছে।

সড়কের ভয়াবহ যানজট, গ্রীষ্মের দাবদাহ, অস্বাভাবিক মূল্যস্ফীতি, গ্যাস সংকট, পানি সংকট-এমন বহু সংকটে এখন মানুষ হাঁসফাঁস করছে। এ অবস্থার অবসান জরুরি। চৈত্রের দাবদাহের মধ্যে রোজা রেখে মানহীন পানি নিয়ে রাজধানীবাসীকে এমন বিপাকে পড়তে হবে কেন? ওয়াসার পানির পাইপলাইনে স্যুয়ারেজ বর্জ্য ঢুকে পড়ায় মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাজধানীর ডায়রিয়া পরিস্থিতির অবনতির মূল কারণ ওয়াসার মানহীন পানি। গ্রীষ্ম মৌসুমে রাজধানীবাসীর পানির চাহিদা বাড়বে, এটা অস্বাভাবিক কিছু নয়।

কর্তৃপক্ষের উচিত ছিল, রাজধানীবাসীর পানির চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত প্রস্তুতি রাখা। অনেকেই এখন জীবনযাপন স্বাভাবিক রাখতে অতিরিক্ত টাকা দিয়ে ওয়াসার গাড়িতে সরবরাহকৃত পানি ক্রয় করছেন। পানির গাড়ির চাহিদা বেড়ে যাওয়ায় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ চাহিদামাফিক সেটাও সরবরাহ করতে পারছে না। জানা গেছে, মোহাম্মদপুর-লালমাটিয়া, উত্তরা, নতুনবাজার-ভাটারা-বাড্ডা, মিরপুরসহ বিভিন্ন এলাকার পানি সংকটের মাত্রা তীব্র আকার ধারণ করেছে।

উৎপাদনে সংকট সৃষ্টির কারণে ওয়াসার সরবরাহকৃত পানির পরিমাণ সাময়িকভাবে কমে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক নয়। ওয়াসা কর্তৃপক্ষ মানহীন পানির সরবরাহ কতদিন অব্যাহত রাখবে, এটাই মূল প্রশ্ন। সম্প্রতি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেছেন, পানি ফুটিয়ে খেতে হবে। তাহলে এত ট্রিটমেন্ট প্ল্যান্ট, এত প্রকল্প বাস্তবায়ন করে হাজার হাজার কোটি টাকা খরচের প্রয়োজন কী, এ প্রশ্ন নগরবাসীর। নগরবাসীকে নিরাপদ পানি দেওয়ার অঙ্গীকার করে ওয়াসা কর্তৃপক্ষ বিপুল পরিমাণ অর্থ খরচ করছে; অথচ ময়লা-দুর্গন্ধযুক্ত পানি নিয়ে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

বস্তুত ওয়াসার কর্মচারীদের অনিয়ম, দুর্নীতি ও অদক্ষতার কারণেই ময়লা-দুর্গন্ধযুক্ত পানি নিয়ে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরবরাহকৃত পানির গুণগত মান কবে বাড়বে এ প্রশ্নের স্পষ্ট জবাব পাওয়া যায় না। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে। কোনো কোনো এলাকার পানি এতটাই ময়লা-দুর্গন্ধযুক্ত তা ফুটিয়েও পান করা যায় না।

বস্তুত ওয়াসার কর্মীদের অনিয়ম-দুর্নীতি অব্যাহত থাকলে প্রতিষ্ঠানটির সেবার মান যে বাড়বে না, তা বলাই বাহুল্য। আমরা আশা করি, পানির সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে এবং ওয়াসার অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকার তৎপর হবে।

Continue Reading

Previous: মুরাদনগরে সড়ক দূর্ঘটনায় ইটভাটার ৩ শ্রমিক নিহত
Next: অন্তঃসত্ত্বা গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে অটো চালক

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.