আলো সা রা দে শ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে আনোয়ার হোসেন (৫০) নামের এক চালককে শ্বাসরোধে হত্যার পর তার ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে উপজেলার বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বসতঘরের পাশে একটি ঘর নির্মাণ করে আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিয়ে সেখানে ঘুমাতেন।
গত রোববার রাত ১০টার দিকে আনোয়ার একা ওই ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় আনোয়ারকে হত্যা করে অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক যুবক ঘরে আনোয়ারের লাশ দেখে পেয়ে পুলিশে খবর দেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
