Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মানসিক চাপ-বিষণ্ণতা শিক্ষার্থীদের দিকে নজর দিতে হবে

নিউজডেস্ক April 19, 2022

বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মধ্যে মানসিক চাপ আর হতাশা বাড়ছে । করোনাকালীন সময়ে এবং পরবর্তীতে কর্মসংস্থানের নিরাপত্তাহীনতা, উপযুক্ত কর্মস্থানের অনিশ্চয়তা বৃদ্ধি, চাকরির বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি, গ্রাজুয়েশন বিলম্বিত হওয়া, স্টার্টআপ প্ল্যান, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইন্টার্নশিপ সুবিধা না পাওয়াই মূলত শিক্ষার্থীদের মানসিক চাপ ও বিষণ্ণতার মূল কারণ। সম্প্রতি করোনার প্রভাবে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক অবস্থা কেমন- এ সম্পর্কিত একটি গবেষণা সম্পন্ন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) একদল গবেষক।

ডিপ্রেশন অ্যান্ড স্ট্রেস রিগার্ডিং ফিউচার ক্যারিয়ার অ্যামং ইউনিভার্সিটি স্টুডেন্টস্ ডিউরিং কোভিড-১৯ প্যানডেমিক’ শিরোনামের এ গবেষণায় দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে বিষণ্ণতা এবং ৭০ শতাংশ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে মানসিক চাপ। ছেলে শিক্ষার্থীদের তুলনায় মেয়ে শিক্ষার্থীরা দ্বিগুণের চেয়ে বেশি বিষণ্ণতা এবং মানসিক চাপে ভুগছেন। কারণ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা বা কর্মজীবীদের সঙ্গে তাদের যোগাযোগ কম। যেসব শিক্ষার্থী শুধু পাঠ্যক্রমভিত্তিক পড়াশোনা করে থাকেন তাদের ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে ভালো ধারণা থাকে না।

সেক্ষেত্রে এসব শিক্ষার্থীদের হতাশা এবং মানসিক চাপ বৃদ্ধি পায়। এ ছাড়া শিক্ষার্থীদের মধ্যে যাদের ধারণা কোভিড-১৯ কারণে তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান অনিশ্চিত তাদের বিষণ্ণতা তুলনামূলকভাবে বেশি। এই মানসিক চাপ শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকিসহ মারাত্মক সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। উপযুক্ত সময়ে চাকরি পাওয়ার সম্ভাবনা এবং স্নাতক শেষ হওয়া সময়ের সঙ্গে নেতিবাচক সম্পর্কিত রয়েছে।

বর্তমানে বেশিরভাগ প্রাইভেট কোম্পানি উদ্ভাবনীমূলক, সহজেই মানিয়ে নিতে পারে এমন শিক্ষার্থীদের বেশি পছন্দ করেন। তাই শিক্ষার্থীদের স্নাতক বিলম্ব হওয়ায় তাদের এই সুযোগও বিলম্ব হচ্ছে, যা তাদের অধিক হতাশা এবং মানসিক চাপে রাখছে। তবে যাদের শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগ ইন্টার্নশিপের সুযোগ দিয়ে থাকে অথবা ইন্টার্নশিপ তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত থাকে সেসব শিক্ষার্থীরা বাকি শিক্ষার্থীদের তুলনায় ৩৬ শতাংশ কম বিষণ্ণতা এবং মানসিক চাপে ভোগেন।

প্রায় দুই বছর গবেষণা শেষে সম্প্রতি এ গবেষণাটি স্বনামধন্য একটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। এ গবেষণায় শাবিপ্রবিসহ দেশের ৬২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও মাস্টার্সে অধ্যয়নরত পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। জানা যায়, গবেষণার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনা মহামারিতে ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে মানসিক অবস্থা এবং হতাশা বৃদ্ধি পাচ্ছে কি না তা যাচাই করা। এটি নিঃসন্দেহে সময়োপযোগী ও ভালো উদ্যোগ।

শিক্ষার্থীদের মানসিক চাপ প্রতিরোধে এরকম গবেষণার প্রয়োজন রয়েছে। আমরা দেখেছি সম্প্রতি হতাশা থেকে কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছিলেন। বর্তমানে শিক্ষার্থীদের মানসিক চাপ এবং হতাশা থেকে মুক্ত রাকতে মিয়মিত মানসিক স্বাস্থ্যসেবা প্রোগ্রাম আয়োজন করা উচিত। এই মানসিক চাপ, হতাশা বা বিষণ্ণতার পেছনে যে কারণগুলো রয়েছে তা খুঁজে বের করতে হবে। শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের ইন্টার্নশিপের সুযোগ প্রদান করতে বিশ্ববিদ্যালয় এবং সরকারকে একযোগে কাজ করতে হবে।

Continue Reading

Previous: শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক অপচেষ্টা সফল হবে না: শিক্ষামন্ত্রী
Next: মাহে রমজানের সওগাত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.