Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

পঁচা পেঁয়াজ নিয়ে বিপাকে টিসিবি

নিউজডেস্ক April 19, 2022

আলো ডেস্ক: পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। দামের জন্য টিসিবির পেঁয়াজে আগ্রহ থাকলেও মান খারাপ হওয়ায় ক্রেতারা অন্য মালামাল নিলেও পেঁয়াজ নিতে চায় না। কারণ টিসিবির পেঁয়াজ অত্যন্ত নিম্নমানের। অনেক পেঁয়াজ পচা। ভালো পেঁয়াজের সঙ্গে খারাপ ও পচা মিলিয়ে বিক্রি করছে টিসিবির পরিবেশকরা। সেজন্যই টিসিবির পেঁয়াজ নিতে চায় না ক্রেতারা। আর টিসিবির পরিবেশকরা নিজেদের বরাদ্দের সব পণ্য বিক্রির জন্য পেঁয়াজ ছাড়া অন্যান্য পণ্য দিচ্ছে না। এ নিয়ে পরিবেশকের বিক্রয়কর্মীদের সঙ্গে ক্রেতাদের নিয়মিতই বসচা চলছে। পচা পেঁয়াজের কারণে কেউ নিতে না চাইলেও টিসিবি বাধ্যতামূলকভাবে অন্যান্য পণ্যের সঙ্গে পেঁয়াজ দিচ্ছে। বর্তমানে বাজারে পেঁয়াজের দাম কমে গেছে। ফলে পঁচা পেঁয়াজ নিয়ে বিপাকে পড়েছে টিসিবি। ভুক্তভোগী ক্রেতা এবং টিসিবি পরিবেশকদের সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, বর্তমানে বাজারে দেশি পেঁয়াজ উঠায় পণ্যটির দাম অনেকটাই কমেছে। বর্তমানে বাজারে এক কেজি দেশি পেঁয়াজের দাম ৩০ থেকে ৩৫ টাকা। সেখানে টিসিবি ২০ টাকা কেজি দরে বিদেশি পেঁয়াজ বিক্রি করছে। তারপরও টিসিবির পেঁয়াজ নিতে আগ্রহী নন ক্রেতারা। কারণ টিসিবি পরিবেশকদের গুদাম থেকে যে পেঁয়াজ দেয়া হয় তার একটা অংশই পচা। পরিবেশকরা বাধ্য হয়ে ক্রেতাদের কাছে সেগুলো বিক্রি করে। কারণ অবিক্রিত পেঁয়াজ টিসিবি ফেরত নেয় না। তখন পরিবেশককে লোকসান গুনতে হয়। টিসিবি ভালো পেঁয়াজ সরবরাহ করলে কিংবা অবিক্রিত থাকবে সেগুলো ফেরত নিলে ক্রেতাদের সাথে পরিবেশকদের সাথে ক্রেতাদের নিয়মিত ঝামেলা হতো না।

সূত্র জানায়, টিসিবির পরিবেশকরা গুদাম থেকে যে পেঁয়াজ পেয়ে থাকে তাতে মাঝে মাঝে ভালো পেঁয়াজ বেশি থাকে। কিন্তু বেশির ভাগ পেঁয়াজই কালো দাগ পড়া। ওপরের অংশ ফেলে খেতে হবে। কিছু বস্তায় ভালো বড় পেঁয়াজ থাকে। পরিবেশকরা চেষ্টা করে সবাইকে ভালো-খারাপ মিলিয়ে দিতে। কিন্তু মানুষ টাকা দিয়ে নষ্টটা নিতে চায় না।

সূত্র আরো জানায়, টিসিবির প্রতি ডিলারকে বর্তমানে প্রতিদিন সাড়ে ৭০০ কেজি পেঁয়াজ, ২৫০ কেজি ছোলা, ৫০০ লিটার তেল, ৫০০ কেজি করে চিনি ও ডাল এবং ২৫০ কেজি খেজুর বরাদ্দ দেয়া হচ্ছে। টিসিবি খোলা ট্রাকের বিক্রয় কার্যক্রমে একজন ক্রেতাকে দুই লিটার তেল ২২০ টাকা, দুই কেজি চিনি ১১০ টাকা, দুই কেজি মসুর ডাল ১৩০ টাকা, চার কেজি পেঁয়াজ ৮০ টাকা, দুই কেজি ছোলা ১০০ টাকা এবং এক কেজি খেজুর ৮০ টাকা প্যাকেজ হিসেবে নিতে হচ্ছে। প্যাকেজ মূল্য ৭২০ টাকা। পেঁয়াজ ছাড়া অধিকাংশ ক্রেতা প্যাকেজের অন্যান্য পণ্য নিতে আগ্রহী। কিন্তু ক্রেতাদের পেঁয়াজসহ প্যাকেজ নিতে বাধ্য করা হচ্ছে।

এদিকে এ বিষয়ে টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানান, সঙ্কটের আশঙ্কায় টিসিবি বেশ কয়েক মাস আগে পেঁয়াজ আমদানি করে। ওসব পেঁয়াজ বিক্রি না করে উপায় নেই। সব পেঁয়াজ বিদেশ থেকে ফ্রিজিং করে আনা। ওই পেঁয়াজ যখন বস্তা থেকে খোলা হয় তখন কিছুটা ভেজা থাকে। কোনো পেঁয়াজ পচা থাকলে সেটা বাদ দিয়ে বিক্রির জন্য পরিবেশকদের বলা হয়েছে। পচা পেঁয়াজ বেছে আলাদা করে বাকিগুলো বিক্রির নির্দেশনা দেয়া আছে। নষ্ট বা পচা পেঁয়াজ গ্রাহকদের কাছে বিক্রি না করার জন্য অতিরিক্ত পেঁয়াজও পরিবেশকদের দেয়া হয়।

Continue Reading

Previous: মাহে রমজানের সওগাত
Next: রাজশাহী মহানগরীতে অশ্লীল ছবি ও ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেফতার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.