ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার একটি আদর্শ উপজেলা” মোহনপুর উপজেলা”। এই উপজেলার একমাত্র সরকারী কলেজ মোহনপুর সরকারী কলেজ মাঠে জাতীয় সংসদ সদস্য-৫৪ রাজশাহী-৩ (মোহনপুর- পবা) আসনের এম,পি জনাব মোঃ আয়েন উদ্দিন এর উদ্যোগে আজ এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি এই আসনে পর-পর ২বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি প্রত্যেক বৎসর ” পবিত্র রমজান” মাস আসলে তার আসনের ২টি উপজেলায় ইফতার মাহফিলের আয়োজন করে থাকেন। ইহার ধারাবাহিকতায় তার নিজ উপজেলা “মোহনপুর উপজেলায় তার সহযোগিতায়” ইফতার মাহফিল “এর আয়োজন করা হয়েছে।
এই উপজেলার সর্বস্তরের মানুষ, আশপাশের মানুষ, পার্শ্ববর্তী থানার জনসাধারণকে তিনি তার এই ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।
