Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ব্যবসায়ী-শিক্ষার্থীদের সংঘর্ষ দ্বন্দের স্থায়ী অবসান হওয়া জরুরি

নিউজডেস্ক April 21, 2022

স ম্পা দ কী য়ঃ সামান্য ঘটনা নিয়ে রাজধানীর নিউ মার্কেট এলাকায় শিক্ষার্থী এবং দোকান মালিক, কর্মচারী ও হকারদের মধ্যে ৩০ ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ হয়। ফাঁকা গুলি, টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করেও পুলিশ সংঘর্ষ থামাতে পারছিল না। জানা যায়, সোমবার মধ্যরাতে সংঘর্ষ শুরু হয় এবং মঙ্গলবার পুরো দিন থেমে থেমে সংঘর্ষ চলে।

এ সময় নাহিদ হাসান নামে কুরিয়ার সার্ভিসের এক কর্মীর মৃত্যু হয় এবং সংঘর্ষের দু’দিন বাদে বৃহস্পতিবার মোরসালিন নামে আহত এক দোকান কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে আহত হন ১৪ সংবাদকর্মী, অর্ধশত শিক্ষার্থীসহ শতাধিক ব্যক্তি। আহতদের মধ্যে মোশারফ হোসেন নামে ঢাকা কলেজের শিক্ষার্থী স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। বুধবার সকাল থেকে নিউ মার্কেট এলাকায় যানবাহন চলাচল শুরু হলেও দোকানপাট বন্ধ রাখা হয়। এলাকায় তখনো চাপা উত্তেজনা বিরাজ করছিল। সাদা পতাকা উড়িয়ে বৃহস্পতিবার থেকে দোকানপাট খোলা শুরু হয় এবং ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী, সিসিটিভি ফুটেজ, পুলিশ ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের বরাত দিয়ে প্রকাশিত খবরাখবর থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় ইফতার আয়োজন নিয়ে নিউ মার্কেটের ৪ নম্বর গেটের ভেতরে থাকা ‘ওয়েলকাম’ ও ‘ক্যাপিটাল’ নামের দুটি ফাস্ট ফুডের দোকানের কর্মচারীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। রাত সাড়ে ১১টার দিকে এক পক্ষের সমর্থনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০-১২ জন তরুণ ভেতরে প্রবেশ করেন। তখনই দুই পক্ষে ধাওয়াধাওয়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে তরুণরা চলে যান।

এরপর থেকে কিছু সময় পর পর হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটতে থাকে। শেষ পর্যন্ত তা গোটা এলাকার হাজার হাজার দোকান কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষে রূপ নেয়। পরদিন এই সংঘর্ষ আরো ব্যাপক হয় এবং পুলিশের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়ে। পরে পরিস্থিতি শান্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি ঢাকা কলেজের অধ্যক্ষসহ শিক্ষকরা এবং দোকান মালিক সমিতির নেতারা প্রাণপণ চেষ্টা করতে থাকেন। জানা যায়, পরিস্থিতি আরো অশান্ত করার জন্য কিছুকিছু পক্ষ ইন্ধন দিয়েছে।

নিউ মার্কেটে যা ঘটেছে তা যেমন অনাকাক্সিক্ষত, তেমনি মর্মান্তিক। এক নিরীহ তরুণ, যিনি সেখানে একটি প্রতিষ্ঠানে চাকরি করে সংসার চালাতেন, চিরতরে তাঁর জীবনপ্রদীপ নিভে গেল। একজন দোকান কর্মচারী যার দু’টি ছোট ছোট সন্তান ও স্ত্রীকে রেখে চলে যেতে হলো। এক শিক্ষার্থীর অবস্থাও আশঙ্কাজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ২৯ শিক্ষার্থী। তাঁদের অনেককেই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর আহত হয়েছেন অনেক সাংবাদিক ও সাধারণ মানুষ।

কেন এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া? কেউ যদি অন্যায় করে থাকে আইনের মাধ্যমে তার প্রতিকার করতে হবে। নিজেরা সংঘর্ষে জড়িয়ে যাওয়া কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক এবং বিচারের মুখোমুখি করা হোক। তবে একটি গুরুত্বপূণ কাজ বাকি রয়ে গেছে, তা হলো প্রায় সময়ই নিউমার্কেটের দোকানদারদের সঙ্গে ঢাকা কলেজ, ঢাকা বিশ^বিদ্যালয় ও ইডেন কলেজসহ তার আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সঙ্গে দ্বন্দের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের প্রতি অভিযোগ তারা পণ্যের দাম নিয়ে যথেচ্ছাচার ও পণ্য কিনতে ত্রেতাদের জিম্মি করেন, ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার ও নারীদের যৌন হয়রানিও ঘটে অহরহই।

এগুলো খুবই গুরুতর অভিযোগ এবং স্থায়ীভাবে বন্ধ হওয়া জরুরি। অন্যদিকে ছাত্রদেরও সহনশীল আচরণ করতে হবে। নিউমার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজসহ আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্বন্দের স্থায়ী অবসাট ঘটাতে হবে। এ বিষয়ে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে এবং আলোচনার মাধ্যমে এর সমাধন করতে হবে।

Continue Reading

Previous: জেলা পরিষদে সিইও নিয়োগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক: সুজন
Next: মাহে রমজানের সওগাত ১৯শে রমজান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.