Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • প্রযুক্তি

কল খরচ কমলো শর্টকোডের

নিউজডেস্ক April 22, 2022

আলো ডেস্ক: বেসরকারি খাতের (ডি ক্যাটাগরির বিনোদন, ট্যুরিজম এবং অন্য কোনও সমজাতীয় সেবা বাদে) শর্টকোডের কল খরচ (চার্জ) কমানো হয়েছে। ফলে সেবা গ্রহীতারা সেবা প্রাপ্তির আশায় শর্টকোডে কল করে আগের চেয়ে কম খরচে সেবা পাচ্ছেন। শর্টকোডের কল চার্জ (কল পার মিনিট) ২ টাকা থেকে কমে দেড় টাকা নির্ধারণ করা হয়েছে।

যদিও কয়েক বছর আগে সরকারি শর্টকোডের চার্জ (৪৫ পয়সা) নির্ধারিত হয়েছে। বর্তমানে আগের চার্জই বহাল আছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ২৬০তম কমিশন বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে তা কার্যকরও হয়েছে। প্রসঙ্গত, শুরুর দিকে বিটিআরসি ৩ অঙ্কের, পরবর্তী সময়ে ৪ এবং বর্তমানে ৫ অঙ্কের শর্টকোড নম্বর বরাদ্দ দিয়ে থাকে। জানা যায়, শর্টকোডের মাধ্যমে কলসেন্টার সার্ভিস প্রদানের ক্ষেত্রে প্রতি মিনিটে ভয়েস কল বাবদ বিদ্যমান ট্যারিফ সংশ্লিষ্ট অংশীজনের মধ্যে ভাগাভাগির সময় মোবাইল ফোন অপারেটররা বেশির ভাগ অংশ পেয়ে থাকে।

এর পুরো অর্থ সেবা গ্রহীতাকে বহন করতে হয়। এই খরচ প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সেবা পৌঁছানোর ক্ষেত্রে অন্তরায় বলে নিয়ন্ত্রক সংস্থা মনে করে। এসব কারণে কমিশন আগেই সরকারি সংস্থার সেবা সহজলভ্য করতে কলসেন্টার সার্ভিসের ভয়েস ট্যারিফ (চার্জ) প্রতি মিনিট ৪৫ পয়সা নির্ধারণ করে। অপরদিকে বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানগুলোর সেবা প্রতি মিনিট ২ টাকা হওয়ায় তা প্রান্তিক সেবা প্রার্থীর কাছে পৌঁছে দেওয়াটা কঠিন কাজ হয়ে দাঁড়ায়।

এসব কারণে বিটিআরসি দেশের সাধারণ জনগণকে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সামাজিক সচেতনতা, ব্যবসা-বাণিজ্যসহ প্রাত্যহিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার সেবা নূন্যতম খরচে পৌঁছে দেওয়ার জন্য শর্টকোড সার্ভিসের চার্জ কমানোর উদ্যোগ গ্রহণ করে। জানা যায়, পরবর্তী সময়ে বিটিআরসি মোবাইল ফোন অপারেটরদের নিয়ে একাধিক বৈঠক করে কলচার্জ কমানোর সিদ্ধান্তে উপনীত হয়। পরে কলচার্জ দেড় টাকা করে তা গত বছরের ১০ অক্টোবর কার্যকরের নির্দেশ দেয়।

মোবাইল অপারেটররা ৪টি কারণ উল্লেখ করে তা গত ৩১ মার্চ কার্যকরের অনুরোধ জানিয়ে চিঠি দেয় কমিশনে। কমিশন এই সময়কে দীর্ঘ সময় মনে করে গত মাসের মাঝামাঝি অর্থাৎ ১৪ মার্চ সিস্টেম আপগ্রেড করে ১৫ মার্চ থেকে তা কার্যকরের নির্দেশ দেয়। সে অনুযায়ী গত মাসের মাঝামাঝি থেকে নির্দেশনাটি কার্যকর হয়েছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দেশের মোবাইল ফোন অপারেটরগুলোর সংগঠন অ্যামটব মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল এস এম ফরহাদ (অব.) বলেন, ‘বিটিআরসির নির্দেশে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নির্ধারিত শর্টকোডের সর্বোচ্চ চার্জ ১ টাকা ৫০ পয়সা মার্চের মাঝামাঝি থেকে কার্যকর করা হয়েছে। আমরা আশা করি, এর মাধ্যমে সেবাদাতা ও সেবাগ্রহীতা উভয়েই উপকৃত হবেন। তবে সরকারি সংস্থার শর্টকোডের চার্জ কয়েক বছর আগেই নির্ধারিত হয়েছে।

Continue Reading

Previous: অনুমোদনের অপেক্ষায় বাংলাদেশ সফরের শ্রীলঙ্কা দল
Next: এবার ‘ব্যাটল রয়্যাল মোড’ রকেট লিগেও

Related Stories

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l
  • প্রযুক্তি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

Rajshahi Gen-Z City ’ গ্রুপের ইফতার ও মিলনমেলা l

March 14, 2026
আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ
  • প্রযুক্তি
  • রাজনীতি
  • সারাদেশ
  • স্লাইড

আসিফ মাহমুদের ফেসবুক পেজ রিমুভ

December 27, 2025
গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি
  • আন্তর্জাতিক
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

গুগল ও ইউটিউবের সাথে যৌথ উদ্যোগে কাজ করবে ড্যাফোডিলের জেএমসি

October 5, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.