Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ব্যাংক কর্মকর্তা নিখোঁজের ঘটোনায় মামলা নেয়নি পুলিশ

নিউজডেস্ক April 25, 2022

আলো ডেস্ক: রাজধানীর শনির আখড়া থেকে গত ৭ জানুয়ারি ‘নিখোঁজ’ হন অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও বাংলাদেশ পুলিশের একজন অতিরিক্ত মহাপরিদর্শকের (আইজি) ভগ্নিপতি নজরুল ইসলাম। তার বোনদের দাবি, এ ঘটনায় মামলা নেয়নি যাত্রাবাড়ী থানা। অন্যদিকে নজরুলের স্ত্রী রুবিনা বলছেন, স্বেচ্ছায় আত্মগোপনে থাকতে পারেন নজরুল ইসলাম। নিখোঁজের বড় বোন মঞ্জুবলেন, গত ৩ এপ্রিল তিনি এই ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম মামলা নেননি। তবে ডিএমপির উত্তরখান থানায় একটি জিডি করেছেন রুবিনা। মঞ্জু বলেন, ‘কোথাও কেউ সহযোগিতা করছেন না।

মামলা দিতে গিয়েছি, পুলিশ মামলাও নিলো না।’ মামলা না নেওয়ার বিষয়ে জানতে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলামের মোবাইল নম্বরে কয়েক বার ফোন দিলেও তিনি কল রিসিভ করেননি। ডিএমপির ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার শাহ ইফতেখার আহমেদবলেন, ‘মামলা না নেওয়ার কোনও কারণ নেই। অবশ্যই অভিযোগ নেওয়া হবে। বিষয়টি আমি জানতাম না। এখন এলে এখনই অভিযোগ নেবো।’ নজরুল ইসলাম অগ্রণী ব্যাংকের মতিঝিলের বি-ওয়াপদা শাখার সিনিয়র অফিসার।

গত ৭ জানুয়ারি সকালে উত্তরখানে নিজের বাড়ির ভাড়া তোলার জন্য শনির আখড়ার বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে আর তাকে খুঁজে পাওয়া যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের। রুবিনাবলেন, ‘নজরুল ইসলাম ৭ জানুয়ারি সকাল সাড়ে ৮টা-পৌনে ৯টার দিকে বের হন। তার ব্যবহৃত দুটি মোবাইলের একটি সঙ্গে নিয়ে যান। তবে সেটিও রাতে বন্ধ হয়ে যায়। তার মোবাইল প্রায়ই এমন বন্ধ পাওয়া যেত। ওইদিন রাতে তিনি আর ফেরেননি। কয়েক বার কল দিয়ে নম্বর বন্ধ পাই। এরপর আত্মীয়-স্বজনদের বিষয়টি জানাই। তারাও কেউ খোঁজ দিতে পারছিল না।’ নজরুল ইসলাম স্বেচ্ছায় আত্মগোপনে গেছেন বলে তার স্ত্রীর ধারণা।

তিনি বলেন, ‘নিখোঁজের আগে তিনি ব্যাংকের চাবি বুঝিয়ে দিয়ে এসেছেন। এ ছাড়া আমেরিকা প্রবাসী এক নারীর সঙ্গেও তার পরিচয় ছিল।’ নজরুলের বোন মঞ্জু বলেন, ‘নজরুল যদি স্বেচ্ছায় আত্মগোপনেও থাকে, তবু তাকে বের করা হোক। তাকে বের করে ঘটনা উদঘাটন করা হোক। পুলিশ তা করছে না কেন? কেন ধারণার ওপর নির্ভর করে মন্তব্য করা হচ্ছে?’ নজরুলের ছোট বোন জেসমিন কান্নাজড়িত কণ্ঠেবলেন, ‘আমাদের বাবা নেই। বড় ভাই আমাদের বাবার মতো। সে চার মাস ধরে নিখোঁজ।

আমরা ভাই-বোনরা পাগলের মতো ছোটাছুটি করছি। কোথাও হদিস পাচ্ছি না।’ ‘ঘটনার পর পুলিশ, পিবিআই ও র‌্যাব তদন্ত করে। কেউ এখনও আপডেট দিতে পারেনি’ বলেন তিনি। রুবিনা ও নজরুল দম্পতির দুই ছেলে। বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন। ছোট ছেলে পটুয়াখালী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। গ্রামের বাড়ি বরগুনার বেতাগী উপজেলায়। খোঁজ নিয়ে জানা গেছে, মতিঝিলের অগ্রণী ব্যাংকের ওই শাখায় ১৩ বছরেরও বেশি সময় চাকরি করেছেন নজরুল ইসলাম। ব্যাংকের লকারের চাবি তার কাছেই থাকতো। কখনও কারও কাছে তিনি চাবি দিতেন না। কিন্তু গত ৬ জানুয়ারি অফিস থেকে আসার সময় চাবিটি সহকর্মীদের কাছে দিয়ে এসেছেন। উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদবলেন, ‘ঘটনার পর আমরা অগ্রণী ব্যাংকের ওই শাখায় গিয়ে কথা বলেছি।

সবাই বলেছেন, নজরুল ইসলাম হাসিখুশি মানুষ। সবাইকে মাতিয়ে রাখতেন। ব্যাংকের লকারের চাবি তার কাছেই ছিল। ৬ জানুয়ারি চাবিটি সহকর্মীদের কাছে দিয়ে যান। পরদিনই নিখোঁজ হন।’ তিনি দেশের বাইরে গেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিভিন্নভাবে খোঁজ নিয়েছি। দেশের বাইরে যাওয়ার কোনও তথ্য পাইনি।’ নজরুল ইসলাম উত্তরখান ও তুরাগ এলাকায় জমির ব্যবসাও করতেন বলে জানিয়েছেন রুবিনা। তিনি বলেন, ‘তার সঙ্গে কারও বিরোধ ছিল না। আমাদের কোনও শত্রুও নেই।

Continue Reading

Previous: সিরাজগঞ্জে ইমামের বেতন তোলা নিয়ে সংঘর্ষ, নিহত ১
Next: নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.