Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

কলেরা-আমাশয়ে মরলেও বিএনপি নেতাদের নামে মামলা: রিজভী

নিউজডেস্ক April 25, 2022

আলো ডেস্ক: কলেরা, আমাশয় কিংবা আত্মহত্যা করে কেউ মারা গেলেও আইনশৃঙ্খলা বাহিনী এখন বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নিউমার্কেটের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে তাদের ছবি ছাপা হচ্ছে, ভিডিও প্রচারিত হচ্ছে। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। অথচ সংঘর্ষের ঘটনায় পুলিশ মামলা করলো বিএনপি নেতার বিরুদ্ধে।

বিএনপি নেতাকর্মীদের খুঁজে খুঁজে গ্রেফতার করে এ মামলায় ঢোকানো হচ্ছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যেন- আমাশয়, কলেরা কিংবা অভিমানে কেউ আত্মহত্যা করলেও তার জন্য দায়ী হবে বিএনপির লোকজন।’ গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে নাগরিক অধিকার পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। সরকারের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘কথায় কথায় তারা উন্নয়নের কথা বলেন।

মনে হয় যেন, দেশে উন্নয়নের জোয়ার বইছে। অথচ যিনি ফুল বিক্রি করছেন, তার উন্নয়নটা কোথায়? ইট ভেঙে জীবনযাপন করা নারীটির উন্নয়ন কোথায়? সরকারের আশির্বাদপুষ্ট কিছু লোকের উন্নয়ন হয়েছে বটে। তারা দেশের সম্পদ লুট করে কানাডায় বেগমপাড়া গড়েছেন, সম্পদের পাহাড় গড়েছেন ইউরোপ-আমেরিকায়। শেখ হাসিনার উন্নয়নের এটাই মূল বৈশিষ্ট্য।’ তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা বিএনপির জীবন-মরণের প্রশ্ন উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় সরকারের অধীনে হতে হবে। এ অবৈধ সরকারকে পদত্যাগ করতে হবে। ঐক্যবদ্ধভাবে সবাইকে আন্দোলনে নামতে হবে। এটা জীবন-মরণের প্রশ্ন।

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রশ্ন। ভোটের অধিকার আদায়ে আমাদের রাস্তায় নামতে হবে, দুর্বার আন্দোলন গড়তে হবে।’ সংগঠনের সভাপতি ডা. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, আবদুস সাত্তার পাটোয়ারী, ফ্লোরিডা বিএনপির আহবায়ক ইমরানুল হক চাকলাদার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ূন কবির বেপারী প্রমুখ।

Continue Reading

Previous: এপ্রিলের ২১ দিনে রেমিট্যান্স ১২ হাজার ১৩০ কোটি টাকা
Next: সরাসরি আমদানি-রপ্তানি সুযোগকে কাজে লাগাতে হবে

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.