সাজ্জাদুল তুহিন, নওগাঁ-
‘সঠিক পুষ্টিতে সুষ্ট জীবন’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর মান্দায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা পুষ্টি কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক, পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহাবুবা সিদ্দিকা রুমা, গৌতম কুমার মহন্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মান্নান আকন্দ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ইউএইচও) ডা: বিজয় কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোঃ তাসনিম হুসাইন আরিফ, প্রানিসম্পদ কর্মকর্তা শায়লা শারমিন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ ফ ম আফছানুল আরেফিন সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার শামসুজ্জামান, এছাড়াও মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ।
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ডা: তাসনিম হুসাইন আরিফ প্রজেক্টরের মাধ্যমে খাবারের পুষ্টিগুণ ও খাবারের বিভিন্ন নিয়ম-কানুন সকলের মাঝে উপস্থাপন করেন।
