Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্সে স্থান পেলেন রাবির ৯৯ গবেষক

নিউজডেস্ক October 11, 2021

স্টাফ রিপোর্টার:
অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাংকিংয়ে স্থান পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ গবেষক। বিশ্বের ১৩ হাজার ৫৩৪ বিশ্ববিদ্যালয়ের সাত লাখ আট হাজার ৬৭৫ বিজ্ঞানী এ তালিকায় স্থান পেয়েছেন।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের তথ্যমতে, ১২ ক্যাটাগরিতে গবেষকদের ভাগ করা হয়েছে। এর মধ্যে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের সাতজন, বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট ক্যাটাগরিতে একজন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে ২০ জন, মেডিকেল অ্যান্ড হেলথ সায়েন্স ক্যাটাগরিতে ২৪ জন, সোশ্যাল সায়েন্স ক্যাটাগরিতে দুইজন, ন্যাচারাল সায়েন্স ২৮ জন ও অন্যান্য ক্যাটাগরিতে সাতজন স্থান পেয়েছেন।
অন্যদিকে হিস্ট্রি, ফিলসফি অ্যান্ড থিওলোজি, ল অ্যান্ড লিগ্যাল স্টাডিজ, আর্টস, ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার, ইকোনোমিকস অ্যান্ড ইকোনোমেট্রিক্স, এডুকেশন এ পাঁচ ক্যাটাগরিতে কোনো গবেষকের নাম পাওয়া যায়নি।
এডি ইনডেক্সের ওয়েবসাইটে বলা হয়েছে, তালিকা প্রকাশ করতে গুগল স্কলারে এইচ-ইনডেক্স এবং আই১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে বিজ্ঞানীদের মোট এবং শেষ পাঁচ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন তারা। নিজ নিজ গবেষণার বিষয় অনুযায়ী গবেষকদের বিশ্ববিদ্যালয়, নিজ দেশ ও বিশ্বে গবেষকদের অবস্থান নিয়েও তথ্য প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির সেরা পাঁচ গবেষকের তালিকাও দিয়েছে তারা। সেরা পাঁচের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন ফলিত গণিত বিভাগের অধ্যাপক এম আলী আকবর। অধ্যাপক আকবর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশে গণিত বিষয়ে গবেষণায় প্রথম স্থানে আছেন। এশিয়ায় তার অবস্থান ২১৫ এবং বিশ্বে অবস্থান এক হাজার ৪০৩।
তৃতীয় স্থানে আছেন ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. ইয়ামিন হোসেন। এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট্রি ক্যাটাগরির ফিশারিজ বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত গবেষণায় অবস্থান প্রথম। বাংলাদেশে তার অবস্থান দ্বিতীয়, এশিয়ায় ৬২তম এবং বিশ্বে ৩৬৯তম অবস্থানে আছেন তিনি।
তালিকার চতুর্থ স্থানে আছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান। বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে গবেষণায় রাবিতে প্রথম, বাংলাদেশে তৃতীয় এবং এশিয়ায় ৪৮৪ তম অবস্থানে আছেন তিনি। বিশ্বে এ বিষয়ের গবেষণায় তার অবস্থান চার হাজার ২৫তম।
তালিকার পঞ্চম স্থানে আছেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আবু রেজা। অধ্যাপক আবু রেজা গবেষণা করছেন মলিকুলার বায়োলজি অ্যান্ড জেনেটিক্স নিয়ে। রাবিতে তার অবস্থান প্রথম এবং বাংলাদেশে তৃতীয়। এছাড়া এশিয়ায় ৪৯৫তম এবং বিশ্বে এ বিষয়ে গবেষণায় তিন হাজার ৩৭০তম।

Continue Reading

Previous: রামেকে করোনায় আরও ২ জনের মৃত্যু
Next: নওগাঁয় শিমের ফলন ভালো লাভবান কৃষকরা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.