Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ঈদে জনসমাগম করোনা নিয়ে সতর্ক থাকতে হবে

নিউজডেস্ক April 28, 2022

সম্পাদকীয়: বিশ্বব্যাপী করোনা মহামারি এখনো ব্যাপক আকারে বিদ্যমান। প্রতিদিন নতুন করে সংক্রমিত হচ্ছে গড়পড়তা ১৫ লাখের মতো মানুষ। ইউরোপ, আমেরিকার পাশাপাশি এশিয়াতেও ছড়াচ্ছে সংক্রমণ। চীনে আবারও সংক্রমণ বাড়ছে। জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ অনেক দেশেই সংক্রমণের নতুন ঢেউ লেগেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও সংক্রমণ বাড়ছে। সপ্তাহ তিনেক আগে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল সাত শর কাছাকাছি।

আবার তা আড়াই হাজারে উঠেছে। আমাদের সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গ রাজ্যেও বাড়ছে সংক্রমণ। এসব কারণে বাংলাদেশে বর্তমানে সংক্রমণ খুব কম থাকলেও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আগামী এক-দেড় মাসের মধ্যে করোনার নতুন ঢেউ বাংলাদেশেও আঘাত হানতে পারে। কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটিও অনুরূপ আশঙ্কা প্রকাশ করে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকারের কাছে ছয় দফা পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে। দুই বছরের বেশি সময় ধরে চলছে করোনা মহামারি। বিশ্বে এরইমধ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে।

মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ। এসব নথিবদ্ধ হিসাব। ধারণা করা হচ্ছে, আক্রান্ত ও মৃতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হবে। রোগটি প্রতিরোধ ও আরোগ্যের জন্য বিজ্ঞানীদের প্রচেষ্টার কোনো কমতি নেই। এর পরও রোগটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না। বিজ্ঞানীরা প্রতিনিয়ত করোনাভাইরাসের নতুন নতুন ধরন বা উপধরনের সন্ধান পাচ্ছেন। অনেকগুলোর ক্ষেত্রে টিকাও যথেষ্ট কার্যকর নয়। উন্নত দেশগুলোতে দুই ডোজ টিকা দেওয়ার পর দুই ডোজ বুস্টার টিকাও দেওয়া হয়ে গেছে। এর পরও সেসব দেশে সংক্রমণ অনেক বেশি। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, টিকা নেওয়ার পরও সচেতনতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

অনেক দিন বন্ধ থাকার পর ভারতে যাতায়াত শুরু হয়েছে। চিকিৎসা ও ভ্রমণের জন্য বহু মানুষ প্রতিদিন ভারতে যাচ্ছেন। এমনকি ঈদ উপলক্ষে কেনাকাটার জন্যও অনেকে ভারতে ভ্রমণ করছেন। তাই ভারত থেকে নতুন করে সংক্রমিত হয়ে দেশে ফেরার শঙ্কা বাড়ছে। ইউরোপ, আমেরিকা থেকেও প্রতিনিয়ত বহু মানুষ আসছেন। তাঁদের মাধ্যমেও নতুন নতুন ধরন বা উপধরনের সংক্রমণ চলে আসার আশঙ্কা রয়েছে। তাই বিমানবন্দর, স্থলবন্দরসহ বিভিন্ন প্রবেশমুখে কড়া সতর্কতা অবলম্বন করতে হবে। দেশে সংক্রমণ কমে আসায় মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে যথেষ্ট অনীহা তৈরি হয়েছে।

এমনকি বেশির ভাগ মানুষ মাস্কও পরছেন না। এ ধরনের অসচেতনতা আমাদের আবারও গভীর সংকটে ফেলতে পারে। সামনেই পবিত্র ঈদুল ফিতর। লাখ লাখ মানুষ বিভিন্ন পরিবহনে গাদাগাদি করে গ্রামের বাড়ি যাবে এবং ফিরে আসবে। এ উপলক্ষকে কেন্দ্র করেও সংক্রমণ আবার দ্রুত বাড়তে পারে। এ সময় মানুষ যাতে নূন্যতম স্বাস্থ্যবিধি মেনে চলে তা নিশ্চিত করার উদ্যোগ নিতে হবে। করোনা মহামারির ভয়ংকর রূপ আমরা দেখেছি। আবার যাতে তেমন পরিস্থিতি না হয়, সে জন্য সবাইকে যথেষ্ট সচেতনতার পরিচয় দিতে হবে।

Continue Reading

Previous: এসএসসির রুটিন প্রকাশ, মানতে হবে ১৪ নির্দেশনা
Next: মাহে রমজানের সওগাত ২৬শে রমজান

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.