Skip to content
September 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা

মঙ্গলবার শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

নিউজডেস্ক October 11, 2021

এফএনএস স্পোর্টস: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আইসিসি আয়োজিত দুইটি প্রস্তুতিমূলক ম্যাচের প্রথমটিতে মঙ্গলবার শ্রীলংকার মুখোমুখি হচ্ছে টাইগাররা। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আগামী ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচটি খেলতে রোববার রাতে আবু ধাবিতে পৌঁছায় বাংলাদেশ দল। ওমানে থাকতে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। প্রতিপক্ষ ছিলো ওমান ‘এ’ দল। দুই ওপেনার মোহাম্মদ নাইম ও লিটন দাসের জোড়া হাফ-সেঞ্চুরির সাথে উইকেটরক্ষক নুরুল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ওমান ‘এ’ দলকে ৬০ রানে হারিয়েছিলো বাংলাদেশ। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় ওমান ‘এ’ দল। ব্যাট হাতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১১ দশমিক ২ ওভারে ১০২ রানের জুটি গড়েন লিটন-নাইম। ৩৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৫৩ রান করেন ঐ ম্যাচের অধিনায়ক লিটন। ৫৩ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৬৩ রান করেন নাইম। মাত্র ১৫ বলে ৭টি ছক্কায় অনবদ্য ৪৯ রান করেন নুরুল। ১টি চার ও ২টি ছক্কায় ১০ বলে অপরাজিত ১৯ রান করেন শামীম। জবাবে শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৭ রান করে ওমান ‘এ’। বাংলাদেশের শরিফুল ৩০ রানে ৩টি ও সাইফুদ্দিন ১৭ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন নাসুম-মাহেদি ও আফিফ। তাই জয়ের স্বাদ নিয়ে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের মত জয় তকমা গায়ে আছে শ্রীলংকারও। সদ্যই ওমান জাতীয় দলের সঙ্গে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে লঙ্কানরা। প্রথম ম্যাচ ১৯ রানে ও দ্বিতীয়টি ৫ উইকেটে জিতে শ্রীলংকা। এতে দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতলো লংকানরা। দু’টি প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে ১৫ অক্টোবর ওমানে যাবে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বাছাই পর্বে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে লড়বে তারা। বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হবে শ্রীলংকাকেও। গ্রুপ ‘এ’তে আছে শ্রীলংকা। সেখানে তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ডস। ১৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলংকা।
বাংলাদেশ দল
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

Continue Reading

Previous: এলপিএল’র চুড়ান্ত প্লেয়ার ড্রাফটে বাংলাদেশি ৮ ক্রিকেটার
Next: মামলা দায়ের করলেন স্বরা ভাস্কর

Related Stories

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাগমারায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

August 9, 2026
নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নওগাঁর মান্দা উপজেলায় অনুষ্ঠিত হলো প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ

August 2, 2026
পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • খেলাধুলা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পাবনায় সপ্তম জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

July 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

550428
Users Today : 875
This Month : 129799
This Year : 521864
Total Users : 550428
Views Today : 4181
Total views : 1968720

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.