Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

সংকটে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্য দেওয়ার আশ্বাস কানাডার

নিউজডেস্ক May 6, 2022

আলো ডেস্ক: সংকটকালে বাংলাদেশকে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যশস্য সরবরাহ করার আশ্বাস দিয়েছে কানাডা। বিষয়টি জানিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, কৃষিক্ষেত্রে কানাডা আমাদের খুবই গুরুত্বপূর্ণ পার্টনার। তারা আমাদের এখানে খাদ্যশস্য সরবরাহ করে থাকে। যদি কোনো সংকট হয়, তবে কানাডা যেন আমাদের বিশেষ বিবেচনায় বিশেষ অগ্রাধিকার দিয়ে খাদ্য সরবরাহ করে, দেশটি তেমন আশ্বাসই দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাস কৃষিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

সাক্ষাৎ শেষে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন। সাক্ষাৎকালে ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়া ও বেলারুশ থেকে আমদানির সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় কানাডাকে পটাশিয়াম সার সরবরাহ অব্যাহত রাখার অনুরোধ জানান কৃষিমন্ত্রী। ড. রাজ্জাক বলেন, দুই দেশের বর্তমান সম্পর্ক এবং কৃষিক্ষেত্রে দেশ দুটি কীভাবে একসঙ্গে কাজ করতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রী বলেন, কানাডা থেকে আমরা অনেক কৃষিপণ্য আমদানি করে থাকি, যেসব পণ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি বা ভালোভাবে আমরা উৎপাদন করতে পারি না। বিশেষত ভোজ্যতেল, সয়াবিন এবং অন্যান্য তেল আমরা কানাডা থেকে আমদানি করি। গম এবং মুসরি ডালও কানাডা থেকে আনি।

মন্ত্রী বলেন, করোনা এবং সাম্প্রতিক রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্যপণ্যের ক্ষেত্রে একটা বিরাট সংকটের আশঙ্কা করছে সবাই। এরইমধ্যে বিশ্বব্যাংক এবং বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, যে কোনো সময় ভয়াবহ খাদ্য সংকট হতে পারে। ইউরোপীয় দেশগুলোতে আমরা খাদ্য নিয়ে নানা জটিলতার কথা শুনছি। বাংলাদেশ কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পটাশিয়াম সার কানাডা থেকে আমদানি করে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, পটাশিয়াম মূলত রাশিয়া, বেলারুশ ও কানাডা- এ তিন দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ হয়।

আমরা কানাডা থেকেও আনি, তাদের সঙ্গে সরকার টু সরকার (জি টু জি) ব্যবস্থা রয়েছে। প্রতি বছরই তারা একটা ভালো অ্যামাউন্ট আমাদের সরবরাহ করে। এরইমধ্যে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আছে, তাদের কাছ থেকে আমরা পটাশিয়াম আনতে পারছি না। রাশিয়া থেকে আমদানি করতাম, যুদ্ধের কারণে সেটাও বন্ধ। এ মুহূর্তে সবাই কানাডার ওপর নির্ভর করছে। এর ওপর চীনসহ বিভিন্ন দেশ প্যানিক বাইং (আতংকিত হয়ে কেনা) শুরু করেছে। ড. রাজ্জাক বলেন, চীন তাদের ব্যবস্থায় হয়তো নিতে পারবে, কিন্তু এটা আমাদের জন্য একটা বড় সমস্যা। তাই আজকে তাদের সঙ্গে আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করেছি, যতটা সম্ভব আমাদের প্রয়োজনীয় পটাশিয়াম যেন কানাডা থেকে দেওয়া হয়। কৃষিমন্ত্রী বলেন, আলু উৎপাদনে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে।

আগামী সিজনে অক্টোবর-নভেম্বরের দিকে আমাদের পটাশিয়ামের দরকার হবে। আমরা এ মুহূর্তে টেন্ডার দিয়ে পটাশিয়াম কেনার চেষ্টা করছি। কিছুটা অনিশ্চয়তাও দেখছি, যারা টেন্ডার দিয়েছে তারা সরবরাহ করতে পারবে কি না বা কীভাবে করবে, তা নিয়ে। কানাডা ছাড়া তো অন্য কোনো দেশ থেকে সরাসরি আনা সম্ভবও নয়। তারা যদি পরোক্ষভাবে অন্য কোনো দেশ থেকে এনে আমাদের সরবরাহ করে তাহলে হয়তো আমরা পাবো, অন্যথায় হয়তো সমস্যা সৃষ্টি হতে পারে। তিনি জানান, উনি (কানাডার রাষ্ট্রদূত) কথা দিয়েছেন। রাষ্ট্রদূত এটা ব্যক্তিগতভাবে দেখবেন। যেন আমরা পর্যাপ্ত পরিমাণ পটাশিয়াম কানাডা থেকে পেতে পারি।

কৃষি প্রক্রিয়াকরণ ক্ষেত্রে কানাডার কারিগরি সহযোগিতা চাওয়া হয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, একইসঙ্গে এগ্রো-প্রসেসিংয়ে তাদের বিনিয়োগ চাচ্ছি। তারা বলেছেন, আগামী নভেম্বরে তাদের একটাই এক্সিবিশন ফেয়ার ও সেমিনার হবে, সেখানে আমাদের আমন্ত্রণ জানাবেন। আমরা একটা বাণিজ্য প্রতিনিধি দল কানাডায় পাঠাবো। তারা বাংলাদেশ সম্পর্কে ভালো জানে না। ড. রাজ্জাক আরও বলেন, এরইমধ্যে কানাডার কৃষি প্রক্রিয়াকরণ কোম্পানিগুলোর সঙ্গে তারা (কানাডার কর্মকর্তারা) কথা বলেছেন। আমাদের সঙ্গে একসাথে করার জন্য তারা উদ্যোগ নেবেন। আমাদের বাণিজ্য প্রতিনিধিদল যদি যায় সেখানে একটা সেমিনার ওয়ার্কশপ আয়োজন করবে।

এদিকে এবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি অতীতের যে কোনো বছরের চেয়ে কম হয়েছে এবং বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি বলে দাবি করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। কৃষিমন্ত্রী বলেন, করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে মানুষ। ঢাকাসহ সারাদেশেই তৃণমূল পর্যায়ে ব্যাপক উচ্ছাস-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদ উদযাপিত হয়েছে। এটি আমাদের জন্য খুবই ভালো। বিশ্বের মানুষ একটা অনিশ্চতায় ছিল। চরম হুমকিতে ছিল।

আমাদের জীবন নিয়েও আতঙ্ক ছিল। মহামারি থেকে মানুষ মুক্তি পাওয়ায় আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তিনি বলেন, এবার ঈদে আবহাওয়াও খুব ভালো ছিলো। সকালে একটু বৃষ্টির জন্য কোনো কোনো এলাকায় ঈদ জামাতে সাময়িক বিঘ্ন ঘটেছে। তাতে অবশ্য ঈদ উদযাপনে ব্যাঘাত ঘটেনি। ড. রাজ্জাক আরও বলেন, সবাই এখনো ছুটির মুডেই আছে। ঢাকার লাখ লাখ মানুষ গ্রামে আত্মীয়-স্বজনের কাছে গিয়েছে। তাদের সঙ্গে মিলিত হয়ে ঈদ উদযাপন করছে। ঈদের আগে যাতায়াতে একটা বিরাট সমস্যা হয়। মানুষ নানা রকম কষ্টের মধ্যে পড়ে। এবার ভোগান্তি তুলনামূলকভাবে অনেক কম হয়েছে। বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি।

Continue Reading

Previous: ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী
Next: জনগণ সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছে: ফখরুল

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.