আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুরের মোহাম্মদ রায়হানের মেয়ে সামিয়া সিফা (০৫) এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর বাবলাবোনা গ্রামের আবদুর রশিদ (৫৮)।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সকাল ১০টার দিকে সদর উপজেলার আমনুরা বালিকাপাড়া মোড় এলাকায় অটোরিকশার ধাক্কায় সামিয়া সিফা নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, সকাল পৌনে ১০টার দিকে অটো চার্জার ভ্যানে করে নিজ বাড়ি থেকে খাসেরহাট বাজারে যাচ্ছিলেন আবদুর রশিদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবদুর রশিদ।আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুরের মোহাম্মদ রায়হানের মেয়ে সামিয়া সিফা (০৫) এবং শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর বাবলাবোনা গ্রামের আবদুর রশিদ (৫৮)। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মোজাফফর হোসেন বলেন, সকাল ১০টার দিকে সদর উপজেলার আমনুরা বালিকাপাড়া মোড় এলাকায় অটোরিকশার ধাক্কায় সামিয়া সিফা নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, সকাল পৌনে ১০টার দিকে অটো চার্জার ভ্যানে করে নিজ বাড়ি থেকে খাসেরহাট বাজারে যাচ্ছিলেন আবদুর রশিদ। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ওই অটোভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আবদুর রশিদ।
