Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

ফিলিপাইনে প্রকাশ্যে গুলি করে বাংলাদেশি ব্যবসায়ীকে হত্যা

নিউজডেস্ক May 6, 2022

আলো ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আনোয়ার হোসেন (৬৩) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ফিলিপাইন পুলিশ। গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ৪০মিনিটে মেট্রোম্যানিলা টাফ্ট এভিনিউতে এ ঘটনা ঘটে। আনোয়ার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাইচাইল এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

স্ত্রী ঢাকায় থাকেন। তাদের কোনো সন্তান নেই। নিহত আনোয়ারের বড় ভাই আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৬ বছরের বেশি সময় ধরে আনোয়ার ফিলিপাইনে থাকে। গত ১২ বছরের বেশি সময় ধরে বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস পণ্য নিয়ে ফিলিপাইনে ব্যবসা করে আসছিল। গত বৃহস্পতিবার রাত ফিলিপাইনের বাড়ি থেকে অফিসে যাচ্ছিল।

পথিমধ্যে টাফ্ট এভিনিউতে এক অস্ত্রধারী তাকে গুলি করে। গুলির পরপরই আনোয়ারকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, আনোয়ারের মাধ্যমে কয়েক হাজার ব্যবসায়ী ফিলিপাইনে ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময় বাংলাদেশিদের কাছ থেকে চাঁদাবাজির চেষ্টা করা হতো।

তবে আনোয়ারের জন্যই তা পারেনি। রাতে ভাগিনা ফোন দিয়ে আনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। নিহত আনোয়ারের চাচাতো ভাই বলেন, সিসিটিভির ফুটেজে দেখলাম। রাস্তার পাশে ফুটপাত ধরে হাঁটার সময় সাদা টি-শার্ট পরিহিত একব্যক্তি আনোয়ারকে পেছন থেকে মাথায় গুলি করে। ঘটনার পরপরই মাটিতে লুটিয়ে সে। এ সময় দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করে অস্ত্রধারী।

অন্যদিকে, এ ঘটনায় নিহত পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। নিহতের ভাতিজি জামাই হাবিবুর রহমান বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের যেনো সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হয়।

Continue Reading

Previous: পাবনায় সংঘর্ষে পুলিশসহ আহত ২০
Next: ধরা পড়ছে না আশানরূপ ইলিশ, হতাশ জেলেরা

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.