স্টাফ রিপোর্টার-
রাজশাহী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আব্দুল জলিল এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা, জেলা এনএসআই এঁর যুগ্ম পরিচালক মো. ছানোয়ার হোসেন, আরএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মো. রফিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান।
এছাড়াও জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমাসহ জেলা সকল উপজেলার নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
