Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

করোনা মোকাবেলায় সাফল্য, নির্মূল না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে

নিউজডেস্ক May 9, 2022

সম্পাদকীয়: দুই বছরেরও বেশি সময় ধরে সারা বিশ্বে এক বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করে রেখেছে করোনাভাইরাস। করোনা মহামারিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫১ কোটির বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬২ লাখের বেশি মানুষের। মনে করা হয়, প্রকৃত মৃত্যু এর চেয়ে কয়েক গুণ বেশি। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা ১৯ লাখের বেশি এবং মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। মহামারি দমনে বিশ্বজুড়ে ব্যাপক তোড়জোড় চলছে। এক ডজনের বেশি টিকা উদ্ভাবিত হয়েছে। অনেক দেশে মানুষকে চার ডোজ করে টিকা দেওয়া হয়েছে।

এর পরও সংক্রমণের ব্যাপকতা রয়েই গেছে। মহামারি মোকাবেলায় বাংলাদেশ প্রথম থেকেই ব্যাপক উদ্যোগ নিয়েছিল। বিশ্বব্যাপী টিকার সংকট সত্ত্বেও বাংলাদেশ দ্রুততম সময়ে টিকা সংগ্রহ এবং বেশির ভাগ মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হয়েছে। রোগ ব্যবস্থাপনায়ও বাংলাদেশ সাফল্যের পরিচয় দিয়েছে। আর তার স্বীকৃতিও মিলেছে।

বৈশ্বিক বিভিন্ন ফোরাম থেকে করোনা মোকাবেলায় বাংলাদেশের প্রচেষ্টার প্রশংসা করা হয়েছে। সর্বশেষ স্বীকৃতিটি এসেছে জাপানভিত্তিক নিক্কেই এশিয়ার পক্ষ থেকে। প্রতিষ্ঠানটির ‘নিক্কেই কোভিড-১৯ রিকভারি সূচক’ শীর্ষক জরিপের ফলাফলে দেখা যায়, বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি মোকাবেলায় বাংলাদেশ রয়েছে পঞ্চম অবস্থানে। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ আছে সবার ওপরে। ফলাফলে গত ৩০ এপ্রিল পর্যন্ত ১২১টি দেশের কভিড-১৯ মোকাবেলার পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

করোনা মোকাবেলায় সবচেয়ে সফল দেশ কাতার। এর পরই যথাক্রমে রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কম্বোডিয়া ও রুয়ান্ডা। নিক্কেই এশিয়ার সূচকে ৮০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম স্থানে রয়েছে। বাংলাদেশের পরই বিশ্বে ষষ্ঠ অবস্থানে রয়েছে নেপাল। ৭০ পয়েন্ট নিয়ে পাকিস্তানের অবস্থান ২৩তম। ৬৮ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার অবস্থান ৩১তম এবং ৬২.৫ পয়েন্ট নিয়ে ৭০তম অবস্থানে রয়েছে ভারত। নিক্কেই জানিয়েছে, জরিপের ফলাফল তৈরিতে করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় কোনো দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা, করোনা প্রতিরোধী টিকাদান এবং এসংক্রান্ত সামাজিক তৎপরতার দিকগুলো মূল্যায়ন করা হয়েছে।

করোনার বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রাম ও সাফল্য অবশ্যই স্বস্তিদায়ক। শুধু স্বাস্থ্যগত দিকই নয়, অর্থনৈতিক দিক থেকেও বাংলাদেশ অত্যন্ত সফলভাবে এখন পর্যন্ত করোনা পরিস্থিতি মোকাবেলা করে এসেছে। কিন্তু শঙ্কার দিন এখনো শেষ হয়ে যায়নি। অনেক দেশেই করোনা মহামারি নতুন করে ছড়িয়ে পড়ছে। টিকা গ্রহণের হার সবচেয়ে বেশি ইউরোপ-আমেরিকার এমন অনেক উন্নত দেশেও মহামারি দ্রুত ছড়াচ্ছে।

প্রতিবেশী দেশ ভারতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশেও আবার সংক্রমণ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। করোনা মোকাবেলায় আমাদের সাফল্য ধরে রাখতে হবে। আত্মতৃপ্তিতে ভুগে স্বাস্থ্যবিধি ভুলে যাওয়া চলবে না।  স্বাস্থ্যবিধি অনুসরণ ও মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিতে হবে। টিকাদান কর্মসূচি আরো এগিয়ে নিতে হবে। করোনা একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত সতর্ক থাকতে হবে।

Continue Reading

Previous: শ্রীলঙ্কা দল এখন ঢাকায়
Next: মামুনুল হকের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.