ভ্রাম্যমান প্রতিনিধি
আমাদের দেশের উত্তরাঞ্চলে স্বাভাবিক হয়ে আসছে জ্বালানী তেলের সরবরাহ। জ্বালানী বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী, কোন পেট্রোল পাম্পে এখন থেকে পেট্রোল ও অকটেন নেই, এমন সাইনবোর্ড লিখা থাকলেই সেই পেট্রোল পাম্পের লাইসেন্স বাতিল করা হবে। জ্বালানী সংকটের কথা বলে কেউ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম নিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জ্বালানী বিভাগ থেকে সতর্ক করা হয়েছে।
ঈদের ছুটির পর গত ৮ই মে থেকে চট্রগ্রাম থেকে সরাসরি তেলের ওয়াগনবাহী ট্রেন উত্তরাঞ্চলে আসতে শুরু করেছে। ঈদের ছুটির কারণে রেলের ওয়াগনবাহী ট্রেনগুলি বন্ধ থাকায় উত্তরাঞ্চলের ডিপোগুলিতে জ্বালানী তেলের সরবরাহ কিছুটা ব্যাহত হয়।
ঈদের ছুটির পর উত্তরাঞ্চলের ডিপোগুলিতে চাহিদামত জ্বালানী তেল সরবরাহ করায় এই সংকট কেটে গেছে। আমাদের দেশে খুলনার দৌলতপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর, চট্রগ্রাম থেকে রংপুরে রেল ওয়াগনের মাধ্যমে জ্বালানী তেল সরবরাহ করা হয়।
