Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম

রাজশাহীতে বিপুল পরিমাণ ভোজ্যতেল জব্দ, আটক ৫

নিউজডেস্ক May 11, 2022

স্টাফ রিপোর্টার
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারের চারটি প্রতিষ্ঠানের গুদাম ও একটি ট্রাকে অভিযান চালিয়ে ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ। এসময় পাঁচজনকে আটক করা হয়।

মঙ্গলবার (১০ মে) বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে চালান পুঠিয়া থানা পুলিশ। জব্দকৃত ভোজ্যতেলের মধ্যে ২৪ হাজার ৬৮৪ লিটার সয়াবিন ও ৬৭ হাজার ৯৩২ লিটার পাম তেল রয়েছে।

বুধবার (১১ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইফতেখায়ের আলম।
পুলিশ জানিয়েছে, তেল জব্দের ঘটনায় ট্রাকচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে। একইসাথে চারটি গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

অভিযানে আটককৃতরা হলেন- ট্রাকচালক ফজলুর রহমান, বানেশ্বরে বাজারের সরকার অ্যান্ড সন্সের মালিক বিকাশ সাহা, এন্তাজ স্টোরের মালিক এন্তাজ আলী, মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক শৈলেন পাল ও রিমা স্টোরের মালিক রাজিব সাহা। তারা কেউই পরিবেশক নন। এছাড়া তেল মজুদ রাখার বিষয়ে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

অভিযান সূত্রে জানা গেছে, বানেশ্বর বাজারের সরকার অ্যান্ড সন্স থেকে ৪৮ ব্যারেল সয়াবিন ও ২৬ ব্যারেল পাম তেল, এন্তাজ স্টোর থেকে ২২ ব্যারেল সয়াবিন তেল ও ১২০ ব্যারেল পাম তেল, মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্স থেকে ৩ ব্যারেল সয়াবিন ও ১০০ ব্যারেল পাম তেল এবং রিমা স্টোর থেকে ৪৮ ব্যারেল সয়াবিন ও ২৭ ব্যারেল পাম তেল জব্দ করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারে নিয়ে যাওয়ার জন্য একটি ট্রাকে ৬০ ব্যারেল পাম তেল জব্দ করা হয়েছে। প্রতিটি ব্যারেলে ২০৪ লিটার ভোজ্যতেল রয়েছে। সব মিলিয়ে মোট ১২১ ব্যারেল সয়াবিন তেল ও ৩৩৩ ব্যারেল পাম তেল জব্দ করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (পিপিএম)। উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম। যৌথ এই অভিযানে রাজশাহী জেলা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও দাঙ্গা পুলিশ অংশ নেয়।

এবিএম মাসুদ হোসেন(এসপি) ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, রমজানের শুরু থেকে এই গুদামগুলোতে ভোজ্যতেল মজুদ করা হচ্ছিল এমন তথ্য তাদের কাছে ছিলো। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯২ হাজার ৬১৬ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে জব্দ করা তেলগুলো টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে। এ নিয়ে প্রতিষ্ঠানগুলোর কোন বক্তব্য থাকলে তারা তা আদালতে তুলে ধরতে পারেন। আর মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Continue Reading

Previous: বার কাউন্সিল সদস্য নির্বাচন উপলক্ষে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত
Next: তীব্র শ্রমিক সংকটের কবলে রাজশাহী অঞ্চলের বোরো চাষীরা ঘরে ধান তোলা নিয়ে শঙ্কা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.