Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

শেরপুরে পথ আটকে দুই গরু ব্যবসায়ীর ওপর গুলি চালালো বিজিবি সদস্য

নিউজডেস্ক May 11, 2022

আলো ডেস্ক: শেরপুরের নালিতাবাড়ীতে গোহাটি থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে পথ আটকে গুলি করার অভিযোগ উঠেছে দুই বিজিবি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। এ সময় ওই বিজিবি সদস্যরা সিভিল ড্রেসে ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় গুলির শব্দ পেয়ে স্থানীয়রা ওই দুই বিজিবি সদস্যকে আটকে রাখেন। পরে বিজিবি ও পুলিশের আশ্বাসে তাদের ছেড়ে দেন স্থানীয়রা। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের নিচপাড়া পাকা সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত গরু ব্যবসায়ীরা জানান, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামের গরুর পাইকার মোশাররফ হোসেন (৪০) ও ফুলপুর গ্রামের গরুর পাইকার দুলাল মিয়া (৪৫) শহরের গরুহাটে গরু বিক্রি করতে আসেন। কিন্তু কাক্সিক্ষত মূল্য না পেয়ে তা ফেরত নিয়ে সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে চিনামারা নদীর পাড় এলাকায় পৌঁছালে হাতিপাগার বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হায়দার আলী ও ল্যান্স নায়েক মামুন মিয়া সড়কে মোটরসাইকেল রেখে গরুবাহী ভটভটিটি আটকান। এমতাবস্থায় গরু ব্যবসায়ীরা ভটভটি থামালে সুবেদার হায়দার গুলি ছুড়বেন বলে হুমকি দেন এবং রাইফেল তাক করেন।

এ সময় অসাবধানতাবশত রাইফেল থেকে পরপর দুটি গুলি বের হয়ে সঙ্গে থাকা ল্যান্স নায়েক মামুন মিয়া ও গরু ব্যবসায়ী দুলাল এবং মোশাররফ আহত হন। এ সময় তাৎক্ষণিকভাবে আহত মামুন মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদিকে গুলির শব্দে আশপাশের মানুষ ছুটে এসে সুবেদার হায়দার আলীকে আটকে রেখে পুলিশ এবং সংবাদ মাধ্যমকে খবর দেন। পরে গণমাধ্যমকর্মী, থানা পুলিশের ওসি বছির আহমেদ বাদল এবং রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান।

অন্যদিকে খবর পেয়ে বিজিবি ময়মনসিংহের সহকারী পরিচালক নাসির উদ্দীনও ঘটনাস্থলে ছুটে আসেন। প্রাথমিক তদন্ত শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে বিচারের আশ্বাস দেন বিজিবির সহকারী পরিচালক নাসির উদ্দীন। এলাকাবাসী অভিযোগ করে বলেন, সীমান্ত থেকে প্রায় চৌদ্দ কিলোমিটার দূরে সন্ধ্যার পর নির্জন রাস্তায় সিভিল পোশাকে গরু ব্যবসায়ীদের আটকে গুলির ঘটনা অসৎ উদ্দেশ্যে ঘটানো হয়েছে। আমরা এর বিচার চাই। নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত করা হয়েছে। পুরো তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন বলেন, এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। গরুগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে রাখা হয়েছে। গরুগুলো চোরাই কিনা তা তদন্তের পর জানা যাবে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিজিবির সহকারী পরিচালক নাসির উদ্দীন জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Previous: আসামিদের হাসপাতাল থেকে টেনেহিঁচড়ে হাজতে নেয়া ৪ এসআই বরখাস্ত
Next: রাষ্ট্রপতির সাজেক ভ্রমণ স্থগিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.