Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে জব্দকৃত ভোজ্যতেল টিসিবি’র মাধ্যমে বিক্রির অপেক্ষায়

নিউজডেস্ক May 13, 2022

স্টাফ রিপোর্টার-
রাজশাহী জেলা পুলিশের বিশেষ অভিযানে গত তিন দিনে ১ লাখ ১৮ হাজার ৩৪০ লিটার ভোজ্যতেল জব্দ করা হয়েছে। এসব তেল টিসিবির মাধ্যমে ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে। এরইমধ্যে তেলগুলো টিসিবির মাধ্যমে বিক্রির অনুমতির জন্য রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ আবেদনও করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১২ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।
তিনি বলেন, গত ৯ মে বাগমারা উপজেলার তাহেরপুরে দুটি গুদামে অভিযান চালিয়ে ২৬ হাজার ৭২৪ লিটার (২০,৪০০ লি. + ৬,৩২৪ লি.) খোলা সয়াবিন জব্দ করা হয়। এ ঘটনায় মো. শহিদুল ইসলাম স্বপনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। পরবর্তীতে বাগমারা থানার পুলিশ পরিদর্শক রিপন সরকার (মামলার তদন্তকারী কর্মকর্তা) গত ১০ মে রাজশাহীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ একটি আবেদন করেন জব্দকৃত তেলগুলো টিসিবির মাধ্যমে বিক্রির অনুমতির জন্য।

পরদিন (১১ মে) পুঠিয়া উপজেলার বানেশ্বরের ৪টি গুদাম থেকে আরেকটি অভিযানে মোট ৯২ হাজার ৬১৬ লিটার পামওয়েল ও খোলা সয়াবিন জব্দ করা হয়। ওই দিনই (১১ মে) দিবাগত রাতে পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল বাতেনের মাধ্যমে আদালতে আবেদন করা হয়। এখন অনুমতি পেলেই তেলগুলো টিসিবির কাছে হস্তান্তর করা হবে এবং তেলগুলো টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হবে। বর্তমানে জব্দকৃত তেলগুলো জেলা পুলিশের হেফাজতেই রয়েছে বলে জানান জেলা মুখপাত্র ইফতে খায়ের আলম।

জেলা পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, বেশি মুনাফার লোভে রোজার আগে থেকে এসব ব্যবসায়ীরা তেল মজুদ করে রেখেছিলেন। রাজশাহীর বাজারে কৃত্রিম ভোজ্যতেল সংকটের জন্য এরাই দায়ী। তারা তেলের ব্যবসার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাই সব তেল জব্দ করা হয়েছে এবং অবৈধভাবে ভোজ্যতেল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে বিশেষ ক্ষমতা আইনে বানেশ্বর বাজারের পাঁচ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, বানেশ্বর বাজারের সরকার অ্যান্ড সন্সের সত্ত¡াধিকারী শ্রী বিকাশ সরকার ওরফে গোলাপ (৫৮), এন্তাজ স্টোরের মালিক মোঃ এমদাদুল হক (৪০), মেসার্স পাল অ্যান্ড ব্রাদার্সের মালিক শৈলেন কুমার পাল (৬৫), রিমা স্টোরের মালিক রাজিব সাহা (৩৭) ও ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-১১১৭) ড্রাইভার মোঃ লিটন (২৫)।

এই মামলায় গ্রেফতার হওয়া ৫ জনকে বুধবার (১১ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। দেশের স্থিতিশীলতা ভঙ্গ ও জনবিরোধী এমন অপকর্মের বিরুদ্ধে জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম।

Continue Reading

Previous: নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি শাহিনুর
Next: রাসিকের ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত বাজেট ও ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন সভা অনুষ্ঠিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.