আব্দুল আলীম সাচ্চু-
দৌলতপুর উপজেলায় জাতীয় যুব জোট দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক মাহবুব খান সালাম সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। গত বুধবার রাত ১১ঃ৩০ মিনিটে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজার এলাকার মাষ্টার পাড়া মাসুদের বাড়ির সামনে কতিপয় সন্ত্রাসী তাঁকে রামদা দিয়ে পেটে,হাতে ও পায়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
মুমূর্ষু অবস্থায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসক চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেনি। রাত ১ টার দিকে অধিক রক্ত ক্ষরণের কারণে সে মারা যায়।
ছালাম নতুন আমদহ গ্রামের আলাউদ্দীনের একমাত্র ছেলে ও পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম দমসের আলির নাতী। সিসি ক্যামেরার ফুটেজে সন্ত্রাসীদের ছবি দেখে পুলিশ আসামী সনাক্তের প্রক্রিয়া চালাচ্ছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তাঁর পরিবার সহ এলাকাবাসী ।
