Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

এবার পেঁয়াজের মূল্যবৃদ্ধি সিন্ডিকেটের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিন

নিউজডেস্ক May 13, 2022

সম্পাদকীয়: ভোজ্যতেল সংকটের পর এবার শুরু হয়েছে পেঁয়াজের সংকট। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ফের বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। জানা যায়, আমদানির অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ রয়েছে। আর এটাকে সুযোগ হিসাবে ব্যবহার করে রাজধানীর খুচরা বাজারে দুদিনে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে কেজিতে ২০ টাকা, অর্থাৎ মনে ৮০০ টাকা।

মঙ্গলবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৪০-৪৫ টাকায়, যা দুদিন আগে বিক্রি হয়েছিল ৩০ টাকায়। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বলছে, সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২০ দশমিক ৬৯ এবং আমদানি করা পেঁয়াজ ১৬ দশমিক ৬৭ শতাংশ বেশি দরে বিক্রি হচ্ছে।

বস্তুত ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হলেই দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যায়। এবারও তা-ই হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ তো ঠিক আছে, খুচরা বাজারেও কোনো সংকট নেই। তাহলে পেঁয়াজের দাম বাড়বে কেন? এক পাইকারি বিক্রেতা বলেছেন, বন্দরে পেঁয়াজের দাম বেড়েছে, যে কারণে সেখান থেকে বেশি দরে পেঁয়াজ পাইকারি বাজারে আসছে।

আর আমদানি করা পেঁয়াজে টান পড়ায় দেশি পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। এ যুক্তি ধোপে টেকে না। কথা হচ্ছে, বাজারে সরবরাহ তো ঠিক আছে, সেক্ষেত্রে দাম বাড়বে কেন? আরও প্রশ্ন হচ্ছে, নতুন করে আমদানির অনুমতি না পাওয়া গেলে পেঁয়াজের দাম কি আরও বড়বে? আসলে পণ্যের কৃত্রিম সংকট তেরি করা এ দেশের একশ্রেণির অসাধু ব্যবসায়ীর অভ্যাসে পরিণত হয়েছে।

কোনো ধরনের সুযোগ তৈরি হলে তো বটেই, কখনো কখনো নিজেরাই সুযোগ সৃষ্টি করে পণ্যের দাম বড়িয়ে দেয়। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে নিতে হবে কঠোর অবস্থান। মুক্তবাজার অর্থনীতি মানে ব্যবসায়ীদের খেয়াল-খুশিমতো বাজার পরিচালনা করা নয়। বাজার অর্থনীতির কিছু নিয়মকানুন আছে। অর্থনীতির সেই নিয়মকানুন মেনে চলতে হবে অবশ্যই।

ঈদ-উল-ফিতর সামনে রেখে শুরু হয়েছিল ভোজ্যতেলের সংকট, এবার ঈদ-উল-আজহা সামনে রেখে পেঁয়াজের সংকট তৈরি করা হচ্ছে কি না, তা এক বড় প্রশ্ন। ঈদ-উল-আজহায় পেঁয়াজের চাহিদা বেড়ে যায় আর সেই বাস্তবতারই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা-এমন মন্তব্যকে অত্যুক্তি বলা যাবে না। আমাদের কথা হলো, পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রবণতাকে এখনই বন্ধ করতে হবে। সিন্ডিকেটের বিরুদ্ধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে পেঁয়াজের দাম হুহু করে বাড়তে থাকবে।

Continue Reading

Previous: আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আর নেই
Next: কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে চালক নিহত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.