Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

হজ প্যাকেজ নির্বাচন ও নিবন্ধন স্থানান্তরে যা করতে হবে

নিউজডেস্ক May 13, 2022

আলো ডেস্ক: সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের হজ প্যাকেজ নির্বাচন এবং নিবন্ধন স্থানান্তরে করণীয় বিষয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনাধীন বিদ্যমান নিবন্ধিত হজযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, ২০২২ সালের অনুষ্ঠিতব্য হজে বাংলাদেশের হজযাত্রীদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

প্যাকেজ-১ এর মূল্য ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা এবং প্যাকেজ-২ এর মূল্য ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। এতে আরও বলা হয়, ২০২০ সালের ৩টি প্যাকেজে নিবন্ধিত সব হজযাত্রীকে আগামী ১৬ মে থেকে ১৮ মে’র মধ্যে যে কোনো নিবন্ধনকেন্দ্র থেকে ২০২২ সালের ঘোষিত যে কোনো একটি প্যাকেজে নিবন্ধন নিতে হবে। এজন্য ২০২০ সালে পরিশোধিত অর্থ সমন্বয় করে ২০২২ সালের যে কোনো একটি প্যাকেজের অবশিষ্ট অর্থ ভাউচারের মাধ্যমে সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন হজ প্যাকেজ অনুসারে নিবন্ধনের দুদিনের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পাসপোর্ট নিজ দায়িত্বে বিনা ব্যর্থতায় ঢাকার আশকোনার হজ অফিসে জমা দিতে হবে। এ সময়ের মধ্যে পছন্দের প্যাকেজ নির্ধারণ করে নিবন্ধন না করলে এ বছর তিনি হজে যেতে ইচ্ছুক নন বলে গণ্য হবেন এবং তার পূর্বের নিবন্ধন বাতিল বলে গণ্য হবে। এতে আরও বলা হয়, ৬৫ বছর বয়স ঊর্ধ্ব হজযাত্রীর ক্ষেত্রে তার পরিবারের সদস্যরা শূন্য কোটায় হজে যেতে অগ্রাধিকার পাবেন। পরিবারের সদস্যদের পর অবশিষ্ট শূন্য কোটায় সরকারি হজযাত্রীদের ক্ষেত্রে প্রাক-নিবন্ধনের ক্রমানুসারে প্রথম দিকের ব্যক্তিরা নিবন্ধনের সুযোগ পাবেন।

এজন্য তাদের মোবাইলে এসএমএস (ক্ষুদে বার্তা) দেওয়া শুরু হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় ইতোপূর্বে প্রাক-নিবন্ধিত (২৫ হাজার ৯২৪ পর্যন্ত ক্রমের প্রাক-নিবন্ধিত) ব্যক্তিদের ১৮ মে’র মধ্যে অর্থ পরিশোধ করার জন্য যে কোনো নিবন্ধন সেন্টার (ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন, ডিসি অফিস বা ঢাকা হজ অফিস) থেকে একক বা ইউনিটভিত্তিক হিসেবে পূর্ববর্তী বছরের মতো নিবন্ধন ভাউচার তৈরি করে নিবন্ধন সম্পন্ন করবেন। এ সময়ের মধ্যে পছন্দের প্যাকেজ নির্ধারণ করে নিবন্ধন না করলে এ বছর তিনি হজে যেতে ইচ্ছুক নন বলে গণ্য হবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালনের সুযোগ পাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। সবশেষ ২০১৯ সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছিলেন হজযাত্রীরা। ২০২০ সালে প্যাকেজ ঘোষণা হলেও বৈশ্বিক করোনাভাইরাস মহামারির কারণে সে বছর বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। তখন হজ পালনে প্যাকেজ-১ এ ৪ লাখ ২৫ হাজার টাকা, প্যাকেজ-২ এ ৩ লাখ ৬০ হাজার টাকা এবং প্যাকেজ-৩ এর খরচ ধরা হয়েছিলো ৩ লাখ ১৫ হাজার টাকা।

Continue Reading

Previous: নওগাঁয় ধান কাটার সময় বজ্রপাতে ২ কৃষক নিহত
Next: বরগুনায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া সেই তরুণী গ্রেপ্তার

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.