Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বিদ্যুৎকেন্দ্রে দুর্নীতি-অনিয়ম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে

নিউজডেস্ক May 14, 2022

সম্পাদকীয়: দেশে দুটি কয়লা ও একটি এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য জমি কেনার ক্ষেত্রে ৩৯০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে তথ্য প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ –টিআইবি।  ‘বাংলাদেশে কয়লা ও এলএনজি প্রকল্প : সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন এই তথ্য প্রকাশ করা হয়।

এ প্রতিবেদনে বলা হয়েছে, আলোচ্য তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণে জমি ক্রয়-অধিগ্রহণ-ক্ষতিপূরণ-এই তিন ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং দুর্নীতিলব্ধ টাকা স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা-কর্মচারী, এনজিওকর্মী ও বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের একাংশের মধ্যে ভাগাভাগি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ দিতে গিয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে চট্টগ্রামের বাঁশখালী কয়লা বিদ্যুৎকেন্দ্রে। এ প্রকল্পে দুর্নীতি হয়েছে ২৫৫ কোটি টাকার।

এ ছাড়া কক্সবাজারের মাতারবাড়ীর এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জমি কেনায় ১১৯ কোটি টাকা এবং বরিশালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে ১৬ কোটি টাকার দুর্নীতি হয়েছে। টিআইবি আরও বলেছে, আলোচ্য তিন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে পরিবেশ সংরক্ষণে কোনো গুরুত্বই দেওয়া হয়নি। পরিবেশ আইন লঙ্ঘন করে সমীক্ষা ছাড়াই এই তিন প্রকল্পের কাজ চলছে। টিআইবির মতে, স্বার্থান্বেষী মহলের ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি রোধ করা বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম চ্যালেঞ্জ।

এ ছাড়াও দাতা ও দেশি-বিদেশি বিনিয়োগকারীনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের ফলে সংশ্লিষ্টরা তাদের কাছে অনেকাংশেই জিম্মি হয়ে পড়েছে। সংকট থেকে উত্তরণের জন্য টিআইবি সাত দফা সুপারিশ পেশ করেছে। এগুলো হলো-ভবিষ্যতে কোনো ধরনের জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্প অনুমোদন দেওয়া যাবে না; উন্নয়ন সহযোগীদের সঙ্গে যেসব ঋণচুক্তি হয়েছে, তার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে; সব নথি প্রকাশ করতে হবে; চলমান ঝুঁকিপূর্ণ কয়লা বিদ্যুৎকেন্দ্রগুলো স্থগিত করতে হবে; আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সমীক্ষা করে সামনে এগোতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়ন করতে হবে।

বলার অপেক্ষা রাখে না, তিন বিদ্যুৎকেন্দ্র নির্মাণে টিআইবি কথিত দুর্নীতির অভিযোগ জাতির জন্য এক বড় উদ্বেগের বিষয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতির অভিযোগ আগেও উঠেছিল। এবার টিআইবির গবেষণালব্ধ তথ্য থেকে যা পাওয়া গেল, তাতে সরকারের উচ্চ মহলের টনক নড়া উচিত। আমরা মনে করি, উত্থাপিত অভিযোগুলোর সুষ্ঠু ও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার।

তদন্তসাপেক্ষে দুর্নীতির সঙ্গে জড়িতদের আইনের আওতায়ও নিয়ে আসতে হবে। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট উত্তরণে টিআইবি যেসব সুপারিশ করেছে, সেগুলোও যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আমরা আশা করি, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Continue Reading

Previous: বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা-পাকিস্তান আফগানিস্তান হবে না: কাদের
Next: আরব বিশ্বে ইতিহাস, ছেলেদের ম্যাচে নারী রেফারি

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.