Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

১৯ মে মার্শে দ্যু ফিল্মে ‘মুজিব’ টিজার

নিউজডেস্ক May 14, 2022

আলো ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব’ টিজার প্রকাশ হবে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে। আগামী ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে থাকবে এই আয়োজন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ খবরটি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে ছবিটির পরিচালক শ্যাম বেনেগালের উপস্থিত থাকার কথা রয়েছে। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানান, ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর তাকে নিমন্ত্রণ জানিয়েছেন। ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবির টিজার প্রকাশ অনুষ্ঠানে তারা থাকবেন পাশাপাশি।

কানের মার্শে দ্যু ফিল্মে ‘মুজিব’ ছবির কলাকুশলীদের থাকার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও তাদের নাম জানা যায়নি। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটির ফার্স্ট লুক প্রকাশিত হয় গত ১৪ এপ্রিল। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকায় আরিফিন শুভর একটি পোস্টার উন্মুক্ত হয়েছে। এতে উল্লেখ করা হয়, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ছবিটি। ‘মুজিব’ ছবিতে তরুণী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া এবং কিশোরী শেখ হাসিনার ভূমিকায় আছেন ওয়ানিয়া জারিন আনভিতা। বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং তরুণী রেনুর ভূমিকায় দেখা যাবে প্রার্থনা দীঘিকে।

শেখ রেহানার দুটি ভিন্ন বয়সের চরিত্রে থাকছেন সাবিলা নূর ও সামন্ত রহমান। বঙ্গবন্ধুর পরিবারের অন্য সদস্যদের মধ্যে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও খায়রুল আলম সবুজ (বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান), দিলারা জামান ও সঙ্গীতা চৌধুরী (বঙ্গবন্ধুর মা সাহেরা খাতুন), শরীফ সিরাজ (শেখ জামাল), নাজিবা বাশার (সুলতানা কামাল)।

জাতীয় চার নেতার চরিত্রে আছেন দেওয়ান মোহাম্মদ সাইফুল ইসলাম (সৈয়দ নজরুল ইসলাম), রিয়াজ (তাজউদ্দীন আহমদ), সমু চৌধুরী (কামারুজ্জামান) ও খলিলুর রহমান কাদেরী (মনসুর আলী)। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শামসুল হক), শহীদুল আলম সাচ্চু (এ.কে. ফজলুল হক), গাজী রাকায়েত (আবদুল হামিদ), সাব্বির হোসেন (তোফায়েল আহমেদ), তুষার খান (তফাজ্জল হোসেন মানিক মিয়া), খন্দকার হাফিজ (মেজর জেনারেল ওসমানী), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), জায়েদ খান (জেনারেল টিক্কা খান), ফজলুর রহমান বাবু (খন্দকার মোশতাক আহমেদ) ও এলিনা শাম্মী (খালেদা জিয়া)। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদ, রোকেয়া প্রাচী, আবুল কালাম আজাদ, আশিউল ইসলাম, হাসান দ্বীপ ও সুদীপ সারাঙ্গীকে।

২০২১ সালের ২১ জানুয়ারি ভারতের মুম্বাই ফিল্ম সিটিতে ‘বঙ্গবন্ধু’ নামে ছবিটির চিত্রায়ন শুরু হয়। পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘মুজিব’। এর ট্যাগলাইন ‘একটি জাতির রূপকার’। ছবিটির ইংরেজি নাম ‘মুজিব: দ্য মেকিং অব অ্যা নেশন’। এর সংগীত পরিচালনা করেছেন ভারতের শান্তনু মৈত্র।

Continue Reading

Previous: হলের তালিকা দেখে যা বললেন চঞ্চল চৌধুরী
Next: নিউমার্কেটে সংঘর্ষ: কারাগারে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.