Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

দেশকে সরকার ‘বিদেশি ঋণে’ বন্দি করে ফেলেছে: নজরুল

নিউজডেস্ক May 16, 2022

আলো ডেস্ক: বাংলাদেশকে সরকার ‘বিদেশি ঋণে’ বন্দি করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় দেশের অর্থনৈতিক চিত্র তুলে ধরতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাতা মাওলানা আবদুল মতীনের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন চাই’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

নজরুল ইসলাম খান বলেন, এই সরকারকে ক্ষমতাচ্যুত করা না গেলে, জনগণের সরকার প্রতিষ্ঠা করা না গেলে আমাদের এই দেশ নিঃশেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচায্র্ বলেছেন যে, সরকার বলে যে, আমাদের স্থানীয় ও বৈদেশিক ঋণ মিলে ঋণের পরিমাণ হলো একশ’ ৩১ বিলিয়ন ডলার। কিন্তু সরকার যা বলে এটা সঠিক নয়। কমপক্ষে ২৫ বিলিয়ন ডলার আরও বেশি ঋণ আছে যেটা সরকার হিসেবে দেখায় না। তাহলে কত বড় একটা অপরাধ। এই ঋণ কার? রাষ্ট্র ও জনগণের। কালকে যখন ওরা (আওয়ামী লীগ সরকার) ক্ষমতায় থাকবে না তাদের এই ঋণ এসে পড়বে না আমাদের ওপর? এই ঋণ শোধ করতে হবে না আমাদের?

নজরুল ইসলাম খান বলেন, আমাদের এই বিশাল ঋণ শোধ করতে হবে। অর্থনীতিবিদরা বলছেন যে, শুধু সাপ্লায়ার্স ক্রেডিটে যে পরিমাণ ঋণ আমরা নিয়েছি সেই ঋণের শোধ দেওয়া শুরু হবে ২০২৫ সাল থেকে এবং তার পরিমাণ বিলিয়নস অব ডলার। তখন কোথায় যাবো আমরা? ‘আমাদের আমদানি বাড়ছে, রফতানি কমছে, রেমিট্যান্স কমছে। আর ঋণের বোঝা বাড়ছে, ঋণ শোধ দেওয়ার সময় আসছে। যোগ করেন নজরুল। বিদেশি ঋণে মেগা প্রকল্পের নামে অর্থ পাঁচার হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বিদেশি ঋণ নিয়ে সমস্ত মেগা প্রজেক্ট, সেখানে দুর্নীতি-অনাচার করে কানাডায় বেগমপাড়া, সুইস ব্যাংকে টাকা, সেকেন্ড হোম ইত্যাদি ইত্যাদি সমানে হচ্ছে।

হাজার হাজার কোটি বিদেশে পাঁচার হচ্ছে। বর্তমান অবস্থা থেকে উত্তরণে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এইরকম অবস্থা থেকে দেশের মানুষকে বাঁচাতে হলে লড়াই করে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নাই। আর সেই লড়াই হতে হবে ঐক্যবদ্ধ। যারাই এই সরকারের পরিবর্তন চায়, যারাই জনগণের কাছে দায়বদ্ধ, জনগণকে জবাবদিহিতার মধ্যে এবং জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান- তারা সবাই একসঙ্গে লড়াই করে এটা সম্ভব করতে হবে। আমি বিশ্বাস করি আজ হোক, কাল হোক এটা হবে ইনশাল্লাহ।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতে ইসলামীর মোবারক হোসাইন, গণ অধিকার পরিষদের নুরুল হক নুর, এনডিপির আবু তাহের, মুসলিম লীগের কাজী আবুল খায়ের, ইসলামি ঐক্যজোটের মাওলানা আবদুল করীম, বাংলাদেশ কংগ্রেসের ইয়ারুল ইসলাম, মানবাধিকার সংরক্ষণ সংস্থার জহুরা খাতুন জুঁই, শ্রমিক দলের হুমায়ুন কবির খান, লেবার পার্টির ফারুক রহমান, মোসলেম উদ্দিন, হুমায়ুন কবীর, আবদুর রহমান খোকন, খোন্দকার মিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

Continue Reading

Previous: নোয়াখালীতে জেলাসহ ছাত্রলীগের ৮ কমিটি বিলুপ্ত ঘোষণা
Next: আমিরাতের নতুন প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.