Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে হত্যা মামলার প্রধান আসামী ও কুখ্যাত ২ মাদক কারবারিকে হেরোইন ও পিস্তলসহ গ্রেফতার

নিউজডেস্ক May 17, 2022

স্টাফ রিপোর্টার-
রাজশাহীর পুঠিয়ায় হেরোইন ও পিস্তলসহ ২জন কুখ্যাত মাদক কারবারি ও পলাতক হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৬ মে)দিবাগত রাত সোয়া ১১টায় উপজেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর পূর্বপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারশত গ্রাম হেরোইন, একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সেই সাথে জব্দ করা হয় অবৈধ অস্ত্র ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

গ্রেফতারকৃতরা হলো: চারঘাট থানার শিবপুর গ্রামের মোঃ সাইনুদ্দিনের ছেলে মোঃ সাব্বির উদ্দিন (২৮) ও একই থানার তাতারপুর গ্রামের মোঃ মোনায়ারুল ইসলামের ছেলে মোঃ কামাল (৪১)।

মঙ্গলবার (১৭ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতে খায়ের আলম।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশ জানতে পারে অবৈধ অস্ত্র ও মাদক নিয়ে মোটরসাইকেলে যোগে দুই মাদক কারবাররি উপজেলার পুঠিয়া থানার বানেশ^রের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বানেশ্বর পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের মাদক ও অস্ত্রসহ গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় অবৈধ অস্ত্র ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

তিনি আরও বলেন, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর তত্তাবধানে অভিযানটি পরিচালনা করেন রাজশাহী জেলা ডিবি পুলিশের পরিদর্শক আতিকুর রেজা সরকার ও সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে মাদক কারবারিরা জানায়, দির্ঘদিন যাবৎ তারা রাজশাহীর বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে থাকে। তাদের পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে হত্যাকান্ড, মাদকসহ একাধিক মামলা রয়েছে। এছাড়াও গত (১৫ মার্চ) সন্ধ্যার দিকে চারঘাটের শলুয়া ইউনিয়নের তাতারপুর মন্ডলপাড়া গ্রামে শাহাবাজ আলী নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। সেই মামলার এজাহারভুক্ত ১নং আসামি কামাল এবং ৩নং আসামি সাব্বির।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পলিশের এই মুখপাত্র।

Continue Reading

Previous: রাজশাহী মহানগর ও জেলা আ.লীগ আয়োজিত বিশাল জনসমাবেশে খায়রুজ্জামান লিটন ‘শেখ হাসিনা দেশে ফিরেছিলেন তাই উন্নয়নের শিখরে বাংলাদেশ’
Next: ২২ মে আম নিয়ে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন রাজশাহী থেকে ছুটবে ঢাকায়

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.