Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ডলার সংকট মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগ

নিউজডেস্ক May 18, 2022

সম্পাদকীয়: প্রতিদিনই নিত্য পণ্যের দাম বাড়ছে। চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস, মুরগি, ডিম, সাবান, পেস্ট সব কিছুরই দাম উর্ধ্বমুখী। কারণ আন্তর্জাতিক বাজারে ভোগ্য পণ্য, কাঁচামাল ও তেলের দাম বেড়ে গেছে। সাথে জাহাজে পরিবহন ভাড়াও বেড়েছে। এতে ৪৪ শতাংশ আমদানি ব্যয় বেড়েছে। আর এর চাপ গিয়ে পড়ছে বৈদশিক মুদ্রার রিজার্ভের ওপর।

কারণ আমদানি যে হারে বেড়েছে, রপ্তানিও সে হারে বাড়ে নি। বরং প্রবাসী আয় কমে গেছে। ফলে প্রতি মাসে ঘাটতি তৈরি হচ্ছে। একারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে জোগান দিতে হচ্ছে আমদানি খরচ। এ অবস্থায় চলতি হিসাবের লেনদেনে ভারসাম্য সবচেয়ে বড় ঘাটতি তৈরি হচ্ছে।  এখন যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয়  মেটানে সম্ভব।

আবার আমদানি খরচ এভাবে বাড়তে থাকলে রিজার্ভ  আরো কমে যাবে। আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে রিজার্ভের হিসাব সঠিক নিয়মে করার। সেটি করতে গেলে রিজার্ভের অর্থে গঠিত রপ্তানিকারকদের ঋণ তহবিল, সরকারি প্রকল্প ও শ্রীলংকাকে দেওয়া ঋণ ও সোনালী ব্যাংকে রাখা আমানত রিজার্ভের হিসাব থেকে বাদ দিতে হবে। এতে রিজার্ভ কমবে ৭০০ কোটি ডলারের বেশি। এখন রিজার্ভ আছে ৪ হাজার ২০০ কোটি ডলার।

অবশ্য এর মধ্যে বাংলাদেশ ব্যাংক বিলাস পণ্য আমদানি ঠেকাতে কিছু উদ্যোগ নিয়েছে। সরকার ডলার সংকট মোকাবেলায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার পরিপত্র জারি করেছে। এ ছাড়া কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে দিতে বলা হয়েছে। এখন আমদানির নামে কেউ অর্থ পাচার করছে কিনা তা নজরদারিতে আনতে হবে। আমাদের অর্থনীতির টাকা পাচার খুব আশংকাজনক ভাবে বেড়েছে।

সারা বিশ্বেই ডলার সংকটে নিত্য পণ্যের দাম বাড়ছে। আর শ্রীলংকার তো দেউলিয়াই হয়ে গেল। প্রধানমন্ত্রীসহ বেশ কিছু মন্ত্রী সাংসদ পদত্যাগ করে পালিয়েছেন। অনেকেই বাংলাদেশকে নিয়ে এমন আশংকার কথা বলছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের রপ্তানি আয় এখন বেশ উর্ধ্বমুখী। জুলাই-এপ্রিল সময়ে পোশাকের পর হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং চামড়া ও চামড়া-জাত পণ্যের রপ্তানি ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের মাইল ফলকে পৌঁছেছে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ও শতকোটি ডলার ছুঁই ছুঁই করছে।

আর পরিকল্পিত ভাবে জনশক্তি রপ্তানি করতে পারলে অবৈধ পথে আসা প্রবাসী আয় বন্ধ করে বৈধ চ্যানেলে আনা গেলে রিজার্ভের অবস্থা ভালো হবে এবং আমদানি বাড়লেও রিজার্ভের ওপর চাপ পড়বে না। রিজার্ভ সমস্যা সমাধানের পথ নিয়ে অর্থনীতিবিদ ও সরকারের নীতি নির্ধারকরা নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ব্যবস্থা নিবেন, নিচ্ছেন। কিন্তু নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন যাত্রার যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলা করা সম্ভব হচ্ছে না।

Continue Reading

Previous: চতুর্থ দিনের বিকাল আশা দেখাচ্ছে বাংলাদেশকে
Next: সয়াবিন তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বেনেতি ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.