Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

কুমিল্লা সিটি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন ২ কাউন্সিলর

নিউজডেস্ক May 19, 2022

আলো ডেস্ক: কুমিল্লা সিটি কর্পেরশেন (কুসিক) নির্বাচনে কাউন্সিলর পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন দুজন। কুমিল্লা সিটি কর্পরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এদের মধ্যে একজন ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রায়হান আহমেদ ও অপরজন ১০ নম্বর ওয়ার্ডে মঞ্জুর কাদের মণি। তাদের ওয়ার্ডে তারা দুজন ছাড়া অন্যকেউ মনোনয়নপত্র জমা দেননি। যাচাই-বাছাইয়ে তাদের মনোনয়নপত্র বৈধ হলে দুইজনই বিনা প্রতিদ্ব›িদ্বতায় কাউন্সিলর হবেন।

স্থানীয় সূত্র জানায়, দুই প্রার্থীর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সৈয়দ রায়হান আহমেদ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। গত বছরের ৩১ আগস্ট ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রায়হানের বাবা সৈয়দ আবির আহমেদ মারা যান। ২ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে তিনি অংশ নিয়ে বিপুল ভোটে জয়ী হন। এ নিয়ে তিনি দ্বিতীয়বার কাউন্সিলর পদে নির্বাচিত হতে যাচ্ছেন। সৈয়দ রায়হান আহমেদ বলেন, বাবার অসমাপ্ত কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে চাই।

আমি স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হকসহ দলের নেতা-কর্মী ও এলাকার বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওয়ার্ড বাসীর প্রত্যাশা পূরণে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। অপরদিকে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুর কাদের মণি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ২০১২ ও ২০১৭ সালে টানা দুবার এই ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। জনপ্রিয় এ কাউন্সিলরের ওয়ার্ডে তিনি ছাড়া আর কেউ প্রার্থী হননি। মনোনয়ন বাছাইয়ে টিকলে তিনিও বিনা ভোটে কাউন্সিলর হবেন। এ নিয়ে তিনি তৃতীয়বার কাউন্সিলর হতে যাচ্ছেন।

মঞ্জুর কাদের বলেন, গত দুই মেয়াদে আমার এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। মানুষের ভালোবাসাও পেয়েছি। তারই ধারাবাহিকতায় এবারও আমি মনোনয়নপত্র দাখিল করেছি। গত মঙ্গলবার রাতে জেনেছি, আমি একক প্রার্থী। রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী বলেন, কুমিল্লা সিটি নির্বাচনে গত মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষদিনে মেয়র পদে ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এদের মধ্যে দলীয় প্রার্থী দুইজন, বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী। সাধারণ কাউন্সিলর পদে ১২০ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ১৯ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এ সিটির ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ১১ হাজার ৬০০ ও নারী ১ লাখ ১৬ হাজার ১৯১ জন।

Continue Reading

Previous: বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২
Next: নাটোরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.