Skip to content
April 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

জ্বালানি ও সার সংকট কাটানোর চেষ্টায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

নিউজডেস্ক May 19, 2022

আলো ডেস্ক: চলমান তীব্র অর্থনৈতিক সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক থেকে কিছু অর্থ পেয়েছে শ্রীলঙ্কা। এদিকে সরকারবিরোধী বিক্ষোভে হামলায় উসকানির অভিযোগে রাজাপক্ষে পরিবারের রাজনৈতিক দলের দুই আইন প্রণেতাসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে আইনসভার অধিবেশনে বুধবার জানান, সংকট মোকাবেলায় শ্রীলঙ্কা বিশ্বব্যাংক থেকে ১৬ কোটি মার্কিন ডলার অর্থ পেয়েছে।

আইনসভায় বক্তব্য দেওয়ার সময় বিক্রমাসিংহে জানান, শ্রীলঙ্কা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকেও শিগগিরই অর্থ পাবে। তিনি আরো জানান, আর্থিক সংস্থান নিশ্চিত করতে এবং বিদ্যমান জ্বালানি ও সার সংকট সমাধানের জন্য তিনি বিদেশি কূটনীতিক ও শ্রীলঙ্কায় নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

এদিকে গত সপ্তাহের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রাজাপক্ষে পরিবারের নেতৃত্বাধীন রাজনৈতিক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনার (এসএলপিপি) দুই আইন প্রণেতাকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁরা হলেন, সনৎ নিশানা ও মিলান জয়াতিলেকে। এ ছাড়া কলম্বোর গ্যালে ফেস পার্কে হামলার অভিযোগে মোরাতুয়া শহরের মেয়র সামানলাল ফার্নান্দোকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

দুই আইন প্রণেতাকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়। প্রধানমন্ত্রী বিক্রমাসিংহের শপথের পর মঙ্গলবার আইনসভার প্রথম অধিবেশন বসে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে চলা আন্দোলনে ৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর বুধবার প্রথম জনসমক্ষে দেখা গেছে মাহিন্দা রাজাপক্ষেকে। গতকাল নিজের ছেলেসহ তিনি আইনসভার অধিবেশনে হাজির হন।

এদিকে আইনসভার প্রধান বিরোধী দল সামাগি জানা বালাওয়েগায়ার (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে দেশের সমস্যা সমাধানে বিশেষ করে স্বাস্থ্য খাতে সংকট সমাধানে একত্রে কাজ করতে সম্মত হয়েছেন। এর আগে এসজেবি দলের একটি অংশ বিক্রমাসিংহে সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছিল।

প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা প্রেমাদাসাকে ওষুধসংকট সমাধানে সহায়তার আহ্বান জানান। এর উত্তরে প্রেমাদাসা বলেন, যা করার প্রয়োজন তা তিনি করবেন। সূত্র : সিলোন টুডে, কলম্বো গেজেট।

Continue Reading

Previous: বিশ্বব্যাপী খাদ্যসংকট সৃষ্টি করতে পারে ইউক্রেন যুদ্ধ : জাতিসংঘ
Next: আবারও কলকাতায় সেরা জয়া আহসান

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.