Skip to content
April 26, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

তামাকপণ্যে কার্যকর করারোপ বিষয়ে প্রাক-বাজেট আলোচনা

নিউজডেস্ক May 24, 2022

আলো ডেস্ক: বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয়ের উদ্যোগে তামাকপণ্যে কার্যকর করারোপ বিষয়ক প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত এ আলোচনায় বারডেমের ডিপার্টমেন্ট অব ডেন্টাল সার্জারি বিভাগের উপদেষ্টা ডা. অরুপ রতন চৌধুরী বলেন, পুরুষরা এখন ঘরে লুকিয়ে কিংবা বাথরুমে গিয়ে সিগারেট খান। এমনকি এস্ট্রেও তারা আড়ালে রাখেন। এটা আমাদের অনেক বড় অর্জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত হবে বাংলাদেশ।

নারীদের ক্ষেত্রে সিগারেট অনেক বেশি ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে নারীদের স্তন ক্যানসারের ক্ষেত্রে প্যাসিভ স্মোকিং অনেক বড় কারণ। মেয়েদের মধ্যেও সিগারেট খাওয়া একটা প্যাশন হয়ে গেছে। এ ছাড়া ই-সিগারেটও অনেক বেড়ে গেছে। এটি বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার হয়। এর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তামাক পণ্যে ট্যাক্স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সিগারেট খুচরা বিক্রি বন্ধ করার দাবি জানিয়ে প্রাক-বাজেট আলোচনায় সংসদ সদস্যরা জানান, সিগারেটের প্যাকেটে যে ট্যাগ লাগানো থাকে খুচরা বিক্রি হলে সেটা সবার নজরে আসে না।

এ ছাড়া খুচরা বিক্রি বন্ধ হলে সিগারেট বিক্রির হারও কমবে। তামাক বন্ধ করার জন্য ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি সবচেয়ে বড় কার্যকর বিষয় জানিয়ে তামাক পণ্যের সহজলভ্যতা রোধে পরামর্শ দেন আয়োজকরা। পরামর্শগুলো হলো- বর্তমানে তামাক পণ্যের ঘোষিত খুচরা মূল্যের ওপর যে অ্যাড-ভেলোরেম (অর্থাৎ ঘোষিত খুচরা মূল্যের শতাংশ হিসেবে) সম্পূরক শুল্ক আরোপ করা আছে। তার পরিবর্তে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করা ও মাথাপিছু আয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে এই সম্পূরক শুল্ক নিয়মিতভাবে বৃদ্ধি করা।

ফিল্টারবিহীন বিড়ি (২৫ শলাকার প্যাকেট) ও ফিল্টারযুক্ত বিড়ির (২০ শলাকার প্যাকেট) ঘোষিত নূন্যতম খুচরা মূল্য যথাক্রমে ১৮ টাকা থেকে ২৫ টাকা এবং ১৯ টাকা থেকে ২০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এগুলোর ওপর সম্পূরক শুল্ক হবে যথাক্রমে ১১ দশমিক ২৫ টাকা ও ৯ টাকা। নিম্ন, মধ্যম, উচ্চ ও প্রিমিয়াম- এই চার স্তরের সিগারেটের (১০ শলাকার প্যাকেটের) ঘোষিত নূন্যতম খুচরা মূল্য যথাক্রমে ৩৯ থেকে ৫০ টাকা, ৬৩ থেকে ৭৫ টাকা, ১০২ থেকে ১২০ টাকা ও ১৩৫ থেকে ১৫০ টাকা করা।

প্রস্তাবনা অনুসারে এগুলোর ওপর সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক হবে যথাক্রমে ৩২ দশমিক ৫০ টাকা, ৪৮ দশমিক ৭৫ টাকা, ৭৮ টাকা ও ৯৭ দশমিক ৫০ টাকা। ধোঁয়াবিহীন তামাক পণ্য জর্দা ও গুলের প্রতি দশ গ্রামের ঘোষিত নূন্যতম খুচরা মূল্য যথাক্রমে ৪০ থেকে ৪৫ টাকা ও ২০ থেকে ২৫ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এগুলোর ওপর সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক হবে যথাক্রমে ২৭ টাকা ও ২৫ টাকা। সংসদ সদস্য শামিমা আক্তার খানম বলেন, এখন রেস্টুরেন্টে স্মোকিং জোন হচ্ছে। এখানে অনেক ছেলে-মেয়েরা স্মোকিং জোনে গিয়ে তামাক নিচ্ছেন। ধানমন্ডি, গুলশানের মতো এলাকায় রেস্টুরেন্টগুলোতে এখন জোন খুলে দেওয়ায় ছেলে-মেয়েরা অবাধে এসবে অভ্যস্ত হচ্ছে।

এটি বন্ধ করতে হবে। পাঠ্যবইয়ে তামাক সচেতনতা নিয়ে পাঠ সংযুক্ত করতে হবে। ব্রাহ্মণবাড়িয়া তামাক ব্যবহারের সর্বোচ্চ ঝুঁকিতে; বিস্ময় প্রকাশ করে সংসদ সদস্য র আ ম, উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, যারা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট তারা চায় মাদক বেশি ব্যবহার হোক। তারা নানাভাবে মানুষকে আগ্রহী করে তোলে। এখন সিসা বার, হুক্কা এসব নিয়ে বার হচ্ছে। এসবও ট্যাক্সের আওতায় আনতে হবে।

সিগারেট ব্যবহার কিছুটা কমলেও এখন মাদক বেশি ব্যবহার হচ্ছে। উন্নয়ন সমন্বয়ের জ্যেষ্ঠ প্রকল্প সহকারী শাহীন উল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা আসন ১৭ এর সংসদ সদস্য হাবিবা রহমান খান, মহিলা আসন ২৬ এর সংসদ সদস্য মনিরা সুলতানা, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, সিটিএফকের লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজের অধ্যাপক ড. তানিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৈয়বুর রহমান প্রমুখ।

Continue Reading

Previous: কক্সবাজারে সাড়ে ১০ কোটি টাকার আইস জব্দ
Next: গণকমিশনের অর্থের উৎস সন্ধানে দুদকে ১১ আলেমের স্মারকলিপি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.