আলো ডেস্ক: নাটোরের সিংড়ায় জলারবাতা ব্রিজের রেলিং থেকে নিচে পড়ে মো. সাগর হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
সাগর পৌর এলাকার গোডাউনে পাড়া মহল্লার আবদুল মান্নানের ছেলে। গতকাল শুক্রবার সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী এতথ্য নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার সময় ওই ব্রিজের ওপর বাবা মান্নান মোটরসাইকেলের চাকায় মাটি ছাড়াচ্ছিলেন।
এ সময় ছেলে সাগর ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
