Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অবৈধ বালু উত্তোলন কঠোর ভূমিকা রাখতে হবে

নিউজডেস্ক May 28, 2022

সম্পাদকীয়: সারা দেশেই নদী-খালের অবস্থা শোচনীয়। ক্রমাগত দখল, দূষণ ও ভরাটের শিকার হচ্ছে। নদী-খাল রক্ষায় সুনির্দিষ্ট আইন রয়েছে। উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে, কিন্তু প্রশাসনের আন্তরিকতার অভাবে সারা দেশেই নদী-খাল দখলের মহোৎসব শুরু হয়েছে। যথেচ্ছ বালু উত্তোলনের মাধ্যমে নদীর গতিপথ বদলে দেওয়া হচ্ছে। নদীভাঙন ত্বরান্বিত হচ্ছে।

যত্রতত্র বাঁধ দিয়ে নদীর প্রবাহ ব্যাহত করা হচ্ছে। ময়লা-আবর্জনা ফেলে নদী ভরাট করা হচ্ছে। আর অবৈধ দখলদাররা সহজেই নদী দখল ও ভরাট করে স্থাপনা তৈরি করছে। প্রতিনিয়ত গণমাধ্যমে এমন বহু খবর প্রকাশিত হচ্ছে। প্রকাশিত খবরে জানা যায়, কক্সবাজারের রামু উপজেলায় বাঁকখালী নদীতে ১৬৮ শতাংশের একটি বালুমহাল ইজারা দেওয়া হয়েছিল স্থানীয় এক যুবলীগ নেতাকে। বাস্তবে দেখা যায়, ইজারা নেওয়া জায়গা ছাড়াও নদীর আরো দুই জায়গায় নদীতে ড্রেজার এবং তীরে খননযন্ত্র বসিয়ে এক মাস ধরে বালু তোলা হচ্ছে।

খননযন্ত্র দিয়ে এভাবে বালু তোলায় কাছে থাকা শত বছরের একটি কবরস্থান, মহাসড়ক ও ফসলি জমি নদীভাঙনে বিলীন হওয়ার হুমকিতে পড়েছে। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনও নির্ধারিত স্থানের বাইরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পেয়েছে। এর আগেও বিভিন্ন নদীতে এভাবে বালু উত্তোলনের অনেক খবর প্রকাশিত হয়েছে। অভিযোগ আছে, বালুমহালের বেশির ভাগ ইজারাদারই এ কাজ করেন। এক জায়গার অনুমতি নিয়ে নদীর বিভিন্ন স্থান থেকে তাঁরা বালু উত্তোলন করেন।

এজন্য ইজারা নেওয়ার পাশাপাশি প্রশাসন থেকে তাঁরা নির্দিষ্ট মাসিক বা এককালীন অবৈধ লেনদেনের বিনিময়ে ‘টোকেন’ সংগ্রহ করেন। অনেকে ইজারা না নিয়ে শুধু ‘টোকেন’ নিয়েও বালু উত্তোলন করেন। অন্য এক খবরে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া শহর ঘিরে আছে চারটি খাল। এই খালগুলোর দুই তীরের কয়েক কিলোমিটার এলাকা এখন প্রভাবশালীদের দখলে চলে গেছে। সেই সঙ্গে খালে ময়লা-আবর্জনা, গৃহস্থালি বর্জ্যসহ নানা ধরনের বর্জ্য ফেলা হচ্ছে। ফলে দ্রুত ভরাট হয়ে ভাগাড়ে পরিণত হয়েছে খালগুলো।

তদুপরি বাঁধ দিয়ে খালে পানিপ্রবাহ ব্যাহত করা হয়েছে। খালের জায়গা দখল করে মানুষ স্থাপনা নির্মাণ করছে। প্রশাসন কিছুই করছে না। অথচ এই খালগুলো দিয়ে একসময় যাত্রী ও মালপত্র নিয়ে নৌকা ও ট্রলার চলাচল করত। সারা দেশের নদী-খালের অবস্থা প্রায় একই রকম। মানুষের প্রকৃতিবিনাশী কর্মকাণ্ডের ক্ষতিকর প্রভাব আমরা ভোগ করছি।

বর্ষায় বন্যা-জলাবদ্ধতা, শুষ্ক মৌসুমে খরা, ভূগর্ভে পানির স্তর ক্রমে নিচে নেমে যাওয়াসহ আরো অনেক ক্ষতিকর প্রভাব পড়ছে। তাই দ্রুত নদী-খাল উদ্ধার ও নাব্যতা ফেরানোর উদ্যোগ নিতে হবে। দখলবাজি ও অবৈধ তৎপরতার বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে আরো বেশি ভূমিকা রাখতে হবে।

Continue Reading

Previous: ছাত্রদল মাঠে নেমেছে, সরকার পতনের আগে ঘরে ফিরবে না: ফখরুল
Next: আরও ২৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.