রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কুপিয়ে আহত
স্টাফ রিপোর্টার-
রাজশাহীর গোদাগাড়ীতে চাচাকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় হোসেন আলী (৩৫)নামের তার ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মে) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাতিজাকে গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতার হোসেন আলী গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট আমতলী ঝিকড়া গ্রামের সেফাতুর আলীর ছেলে।এর আগে বৃহস্পতিবার (২৬ মে) সকালে ঘরের চালের পানি জমিতে পড়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের সাথে মারামারিতে ভাতিজারা তাদের এক চাচা ওয়াহেদ আলীকে বেধড়ক পেটায়। এ ঘটনায় দুই পক্ষের পাঁচজন আহত হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহেদ আলীর মৃত্যু হয়।
শনিবার রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওয়াহেদ আলীর মৃত্যুতে তার পরিবারের পক্ষ থেকে ছয়জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছে। এছাড়া অজ্ঞাত পরিচয় হিসেবে আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
এর মধ্যে ওয়াহেদ আলীর ভাতিজা হোসেন আলীকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে। সুস্থ হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি।
