Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রোহিঙ্গাদের সহসায় মিয়ানমারে ফেরা হচ্ছে না

নিউজডেস্ক May 30, 2022

সম্পাদকীয়: মিয়ানমার থেকে জোর পূর্বক বাস্তুভিটা উচ্ছেদ হওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা দীর্ঘ পাঁচ বছর থেকে বাংলাদেশে অবস্থান করছেন। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ তাদের আশ্রয় দিলেও তাদের কারণে উগ্রবাদ ও অপরাধ বাড়ছে। এমন পরিস্থিতির মধ্যে ভারতে আসামের গুয়াহাটিতে গত ২ মে দু’ দিন ব্যাপী এক অন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

এতে বাংলাদেশ ছাড়াও জাপান, সিঙ্গাপুর, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,  ব্রুনাই, থাইল্যান্ড, নেপাল, ভুটান ও মিয়ানমারের মন্ত্রী, রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা অংশ নিয়েছেন। নয়াদিল্লীতে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়ান অং এ সম্মেলনে তার সরকারের প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন উদ্বোধনী অধিবেশনে বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়াতে অনেকগুলো ক্ষেত্রে পরস্পরের হাত ধরার পাশাপাশি এ অঞ্চলের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে আসা মিয়ানমারের নাগরিকদের এখনই ফেরত পাঠানো উচিৎ।

আব্দুল মোমেন আরও বলেন, মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে নির্দিষ্ট অঞ্চলে রয়েছেন। সেখানে অপরাধ ও উগ্রবাদ বাড়ছে, যা ভবিষ্যতে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে। বাংলাদেশ মিয়ানমারের নাগরিকদের বাসস্থান ও খাদ্য দিয়ে যাচ্ছে, তাদের আশ্রয় সুরক্ষিত করেছে। কিন্তু এটা বরাবর চলতে পারে না। এটা একটা ক্ষণস্থায়ী ব্যবস্থা।

তাদের ফেরত পাঠানোর কাজ এখনো শুরু হয়নি। ইতোমধ্যে কিছু অঞ্চলে, যেখানে তারা রয়েছে, সেখানে অপরাধ ও উগ্রবাদ বাড়ছে। আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থাকে এ থেকে মুক্ত রাখতে হবে।

রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর থেকেই তাদের নিজ দেশে ফেরত পাঠাবার জন্য কূটনৈতিক তৎপরতা শুরু হয়। জাতিসংঘসহ অনেক দেশ রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়া ও তাদের পুনর্বাসনের জন্য সোচ্চার হলেও কার্যত: তারা দেশে ফিরতে পারেন নি। অংসান সুচির সরকার অবশ্য তাদের ফেরত নিতে বাংলাদেশ সরকারের সাথে একটি চুক্তি করলেও তা কার্যকর করতে গড়িমসি করে। পরবর্তীতে মিয়ানমারে সামরিক সরকার রাষ্ট্রক্ষমতা দখল করলে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে আর তেমন কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।

এ অবস্থায় রোহিঙ্গাদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে উঠেছে।বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সারা বিশে^ই মুদ্রাাস্ফীতি বেড়েছে। নিত্য পণ্যের দাম বেড়ে গেছে। সংকটময় এ পরিস্থিতিতে এ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে আর কত দিন খাদ্য আশ্রয় দিয়ে বাংলাদেশে রাখা সম্ভব তা বোঝা যাচ্ছে না।

অন্যদিকে রোহিঙ্গা শিবিরে যে ভাবে অপরাধ ও উগ্রবাদ বাড়ছে তাতে আতঙ্কিত না হয়ে পারা যায় না। হুমকির মুখে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। তাই যতদ্রুত সম্ভব জাতিসংঘসহ আন্তর্জাতিক ভাবে প্রভাবশালী দেশগুলোর উচিত রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তন ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

যাতে মিয়ানমারের সামরিক সরকার বাধ্য হয়, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে। আমরা মনে করি পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন যথার্থই বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সবার সম্মিলিত উদ্যোগে রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করতে হবে।

Continue Reading

Previous: শান্তিরক্ষীরা যেকোনও পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত: সেনাপ্রধান
Next: বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর চরিত্রে নিপুণ

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.