Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক
  • স্লাইড

ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজডেস্ক June 1, 2022

আলো ডেস্ক: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আত্মরক্ষার জন্য আরও উন্নত রকেট সিস্টেম পাঠাবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন। বুধবার বিবিসি এ খবর জানিয়েছে।

ইউক্রেন সরকারের পক্ষ থেকে এ ধরনের অস্ত্র দেয়ার জন্য বহু দিন ধরে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করা হচ্ছে। এ অস্ত্র দিয়ে বিরোধী বাহিনীকে আরও সুনির্দিষ্টভাবে দীর্ঘ দূরত্ব থেকে আঘাত করতে পারবে ইউক্রেন।

রাশিয়ার লক্ষ্যবস্তুতে অস্ত্রটি ব্যবহার করা হতে পারে- এই শঙ্কায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনের এ অনুরোধ প্রত্যাখ্যান করে আসছিল।

কিন্তু বুধবার বাইডেন বলেন, প্রাণঘাতী অস্ত্রের সহায়তা রাশিয়ার সঙ্গে কিয়েভের আলোচনার অবস্থানকে শক্তিশালী করবে এবং একটি কূটনৈতিক সমাধানের সম্ভাবনা আরও বাড়িয়ে তুলবে।

নিউইয়র্ক টাইমস-এ এক লেখায় তিনি বলেন, ‘তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা ইউক্রেনীয়দের আরও উন্নত রকেট সিস্টেম এবং যুদ্ধাস্ত্র সরবরাহ করব, যা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের মূল লক্ষ্যগুলোকে আরও সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম করবে।’

হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, নতুন অস্ত্রের মধ্যে এম ১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি এটা নিশ্চিত করেননি যে, ঠিক কতোগুলো রকেট ইউক্রেনকে সরবরাহ করা হবে।

রকেট সিস্টেমগুলো ৭০ কিমি (৪৫ মাইল) দূরে লক্ষ্যবস্তুতে একাধিক নির্ভুল-নির্দেশিত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম। এখন পর্যন্ত ইউক্রেনের এ ধরনের কোনো অস্ত্র নেই। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার রকেট সিস্টেমের চেয়ে এগুলো আরও বেশি সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

গত মাসে ইউক্রেনের সেনাপ্রধান বলেন, রুশ ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় এইচআইএমএআরএস ইউনিট পাওয়া ‘গুরুত্বপূর্ণ’।

যুক্তরাষ্ট্রের প্রত্যাশা, ইউক্রেন পূর্ব দোনবাস অঞ্চলে অস্ত্রগুলো মোতায়েন করবে, যেখানে লড়াই সবচেয়ে তীব্র এবং যেখানে সেগুলো ইউক্রেনের শহরগুলোকে লক্ষ্য করে হামলা চালানো রাশিয়ান আর্টিলারি ইউনিট এবং বাহিনীতে আঘাত করতে ব্যবহার করা যেতে পারে।

অস্ত্রগুলো রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আক্রমণ করার জন্য ব্যবহার করা হবে না- ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছ থেকে এমন আশ্বাস পাওয়ার পরই যুক্তরাষ্ট্র এ রকেট সিস্টেম পাঠাতে রাজি হয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

Continue Reading

Previous: সোহেল হত্যা মামলায় কেস ডকেট দাখিলে শেষবার সময়
Next: ইউক্রেনে ১৫ হাজার যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.