Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • খেলাধুলা
  • স্লাইড

মেসির চোখে দ্বিতীয় শিরোপা, বিশ্বকাপ হতাশা ভুলতে মরিয়া ইতালি

নিউজডেস্ক June 1, 2022

আলো ডেস্ক: লড়াইটা হতে চলেছে দুই মহাদেশের দুই সেরার। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন ইতালির মধ্যকার ফিনালিসিমার লড়াইয়ে কার মাথায় উঠবে সেরার মুকুট। তা জানতে হলে বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের অপেক্ষা করতে হবে আজ রাত পর্যন্ত।

সেই লড়াইয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতেই ‘লা ফিনালিসিমা’ ম্যাচে বুধবার দিবাগত রাত পৌনে ১টায় ঐতিহাসিক ওয়েম্বলিতে মুখোমুখি হচ্ছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন ইতালি। ‘লা ফিনালিসিমা’ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব উঁচিয়ে ধরতে চায় দুই মহাদেশের কুলীন দুই দলই। ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি টেন ওয়ানের পর্দায়।

কনমেবল আর উয়েফার সহযোগিতায় ফিফা আয়োজিত এক ম্যাচের এই বিশেষ আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিততে মুখিয়ে আছে কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কোপা আমেরিকার পর আর্জেন্টিনাকে আরও একটি আন্তর্জাতিক শিরোপা উপহার দিতে চায় রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

দীর্ঘ ২৮ বছরের আন্তর্জাতিক শিরোপাখরা কাটিয়ে গতবছর কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। মেসি পেয়েছে নিজের প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ। এবার দেশকে দ্বিতীয় শিরোপাও এনে দিতে উন্মুখ আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির ভাষাতে, ‘আমরা অবশ্যই এটা (লা ফিনালিসিমা) জিততে চাই। আমাদের জন্য এটা বেশ ভালো একটি পরীক্ষা হতে চলেছে। ওরা (ইতালি) ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। তারা বিশ্বকাপে থাকলে কোনো দলই তাদের বিপক্ষে খেলতে চাইত না। এজন্য এই ম্যাচটা আমাদের উন্নতির জন্য ভালো সুযোগ। বিশ্বকাপের জন্য এটি খুবই ভালো একটি প্রস্তুতিও হবে আমাদের জন্য।’

এদিকে লিওনেল মেসির কোপা জয়ী দলকে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলতে না পারার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিতে চায় ইউরো জয়ী ইতালি।

জিয়ানলুইজি ডোনারুম্মা জানিয়েছেন, ‘আমাদের জন্য এটা মোটেও সহজ বছর ছিল না। তবে আমি সবসময় যেমন থাকি, কঠোর পরিশ্রম করি, এখনও তেমনই আছি। বিশ্বকাপের হতাশাটা এখন পর্যন্ত তরতাজা আছে, এরই মধ্যে ‘লা ফিনালিসিমা’র ম্যাচ, সেটা জিততে হবে আমাদের। আমাদের শিগগিরই ভালো খেলা শুরু করতে হবে, ভালো ফলাফল পাওয়া শুরু করতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না আমরা ইউরোতে কী করেছি। আমরা দারুণ একটা দল, আমরা অবিশ্বাস্য ফলাফল অর্জন করেছি।’

এদিকে আবার ফিনালিসিমা দিয়ে প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন ইতালির অধিনায়ক জর্জিও কিয়েল্লিনি। বুটজোড়া তুলে রাখার আগে দলের অধিনায়ককেও নিশ্চয় শিরোপা উপহার দিয়েই বিদায় দিতে চাইবে সতীর্থরা।

২০১৯ সালের পর থেকে টানা ৩১ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা বিশ্বকাপের আগে আরেকটি শিরোপা জিততে মুখিয়ে আছে। ২০১৮ বিশ্বকাপের পর অনেকটা সময় আর পরিশ্রম দিয়েই ধীরে ধীরে একটি ঐক্যবদ্ধ দল গড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। কোপা জয় ছিল সেই পরিশ্রমের প্রথম ফল। সামনে বিশ্বকাপ, তার আগে ফিনালিসিমার শিরোপা জিততে পারলে আন্তর্জাতিক শিরোপা জয় তো হবেই সাথে বিশ্বকাপের আসরের জন্য বাড়তি অনুপ্রেরণাও পাবে মেসি-ডি মারিয়ারা।

এদিকে এবার বিশ্বকাপে জায়গা না পেয়ে হতাশাই ডুবেছে পুরো জাতিই। ফিলাসিমার শিরোপা জিতে সেই আফসোস মেটাতে চায় রবার্তো মানচিনির দল। তাদের সামনে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে কিছুদিন আগে এই ওয়েম্বলিতেই সবাইকে তাক লাগিয়ে ইউরো জিতে নেয়া। একই মাঠ থেকে এবার আরেকটি জয়ের আত্মতৃপ্তি নিয়েই ফিরতে চাইবে জর্জিনহো-বার্নাদেস্কিরা।

সম্ভাব্য একাদশ

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ, নিকোলাস ওটামেন্ডি, মলিনা, রোমেরো, অ্যাকুনা, রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, লো চেলসো, লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ।

ইতালি: জিয়ানলুইজি ডোনারুম্মা, ডি লরেঞ্জো, লিওনার্দো বোনুচ্চি, জর্জিও কিয়েল্লিনি, এমারসন, নিকোলা বারেল্লা, মার্কো ভেরাত্তি, জর্জিনহো, বার্নাদেস্কি, স্ক্যামাচ্চা, লরেঞ্জো ইনসিগনিয়ে।

Continue Reading

Previous: ইউক্রেনে ১৫ হাজার যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার অভিযোগ
Next: চবিতে ছাত্রলীগের অবরোধ, শাটল ট্রেন-শিক্ষক বাস বন্ধ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.