Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

অনিবন্ধিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে অভিযান অব্যাহত থাকুক

নিউজডেস্ক June 1, 2022

সম্পাদকীয়: সারা দেশে ব্যাংঙের ছাতার মতো অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে। এতে রুগীরা প্রতারণার শিকার হলেও নিয়ন্ত্রণের জন্য কোনো পদক্ষেপ নিতে দেখা যায় নি। তবে দেরিতে হলেও স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধের জন্য অভিযান শুরু করেছে গত ২৮ মে।

এ দিন বিকেল পর্যন্ত মোট ৮৪০টি প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে। চট্টগ্রাম বিভাগে সব চেয়ে বেশি অনিবন্ধিত চিকিৎসা কেন্দ্র বন্ধ করা হয়েছে। যার সংখ্যা ২২৯টি। ঢাকা বিভাগে ১৬৭টি, খুলনায় ২০৪টি, রাজশাহীতে ৭৮টি, ময়মনসিংহে ৯৬টি, বরিশালে ৫৯টি, সিলেটে ৩৫টি এবং রংপুরে ১৪টি স্বাস্থ্য অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। গত ২৫ মে স্বাস্থ্য অধিদপ্তরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের পর্যবেক্ষণ ও তত্বাবধান বিষয়ে সভা হয়। ওই সভায় ৭২ ঘন্টার মধ্যে সারা দেশের অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক অভিযান শুরু হয় ২৮ মে।

অভিযানের সময় অধিকাংশ অনিবন্ধিত চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারীদের পওয়া যায় নি। তারা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে পালিয়ে যান। অভিযান হতে পারে এমন সংবাদের ভিত্তিতে তারা প্রতিষ্ঠান বন্ধ করে আত্মগোপন করেন। এমনকি মালিক পক্ষের কেউ ফোনও রিসিভ করেন নি। সবচে মারাত্মক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায়। অভিযান হতে পারে এমন খবরে ভয় পেয়ে অস্ত্রোপচারের টেবিলে প্রসূতি ও নবজাতককে স্বজনদের কাছে রেখে পালিয়ে গেছেন ক্লিনিক কর্মীরা। খবর পেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে মা ও নবজাতককে উদ্ধার করে মাতুয়াইল শিশু মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি করেন। আশার কথা মা ও নবজাতক সুস্থ আছে।

নারায়ণগঞ্জের শিমরাইল এলাকার এ ক্লিনিকটির নাম পদ্মা জেনারেল হাসপাতাল। রজব আলী সুপার মার্কেটের দোতলায় অবস্থিত। সেখানে গিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা প্রতিষ্ঠানের মালিক বা কর্মচারীদের না পেলেও প্রধান ফটক সিলগালা করা দেখতে পান। এ প্রতিষ্ঠানটি আগে দ্য পপুলার হাসপাতাল নামে পরিচিত ছিল। সরকারি অনুমোদন না থাকায় তিন বছর আগে সিলগালা করে দিয়েছিল প্রশাসন। এর আগে প্রতিষ্ঠানটি ব্রাইট হাসপাতাল নামে কার্যক্রম চালাতো। হাসপাতালের ভেতরে ছোট আকারের পাঁচটি কক্ষ রয়েছে।

একটি হাসপাতালের জন্য নুন্যতম যে অবকাঠামো থাকা দরকার, তা এ প্রতিষ্ঠানটিতে নেই। শুধু তাই নয়, হাসপাতালটির ফটকে লিখা হাসপাতাল বন্ধ, সংস্কার কাজ চলছে। এমন লিখার কারণ অভিযানে অংশ নেয়া দলকে বোকা বানানো বলে মনে করেন ঢাকা সিভিল সার্জন। তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটি কখনো অনুমোদনের জন্য কোনো আবেদনও করে নি। দেশে নিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১০ হাজার ৮৯৩। তবে অনিবন্ধিত প্রতিষ্ঠানের কোনো পরিসংখ্যান নেই।

সেখানে জীবন বাঁচাতে মানুষজন আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। প্রতিটি জেলার জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যলয় থাকার পরও এসব অবৈধ প্রতিষ্ঠানের ওপর নজরদারি করতে দেখা যায় না। সেই কারণে দীর্ঘ দিন ধরে মানুষের জীবন মৃত্যু নিয়ে তাদের ব্যবসা করতে দেখা যাচ্ছে। তাই আমরা মনে করি এ ধরনের অভিযান অব্যাহত রাখা হোক এবং মাসে না হলেও দু’ মাসে এমন অভিযান করা হোক। মানুষের জীন বাঁচাতে জীবন সাজাতে প্রশাসন এ উদ্যোগ নেবে বলে আশা করি এবং বিশ্বাস করি মানুষের জীবন নিয়ে কেউ ব্যবসা করতে পারবে না।

Continue Reading

Previous: এবার স্পেন যাচ্ছেন বাঁধন অভিনেত্রী বাঁধন
Next: দেশে ৩৪ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.