স্টাফ রিপোর্টার-
আগামী ১৬ জুন তানোর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। তৃনম‚ল আওয়ামী লীগের নেতাকর্মীরা এবারের সম্মেলনে তানোর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে চাচ্ছে ময়নাকে।
নেতাকর্মীরা জানান, উপজেলা চেয়ারম্যান ময়না আওয়ামী লীগের সভাপতি হলে তিনি আওয়ামী লীগকে সুসংগঠিত করবেন। তার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ সুসংগঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচনে তিনি প্রতিটি ইউনিয়নে নৌকার পক্ষে কাজ করেছেন। তানোর উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাতে জোয়ার উঠেছে ময়নার পক্ষে। তানোর উপজেলাবাসী ময়নাকে এবার সভাপতি হিসেবে চাচ্ছে।
