আলো ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি এবং শনাক্ত হয়েছেন ২২ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩১ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৫৬৩ জন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ২৬৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৩ হাজার ৩৮৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৩১টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২২৫টি। এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৩৩ হাজার ১২৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৪২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮২ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।
