স্টাফ রিপোর্টার-
শিশুদের পদচারণায় জমে উঠেছে শিশু আনন্দ মেলা। নগরবাসী বিনোদনের ছোঁয়া পেয়েছে এই মেলায় পেয়ে। পদ্মা পাড়ের উন্মুক্ত মঞ্চের আনন্দ মেলা জমে উঠেছে। হরেক রকমের দোকান শিশুদের রাইট, গেম, আনন্দমেলা স্প্রীট বোডর্, সার্কাসসহ বিভিন্ন ধরনের রাইড বিনোদন দিচ্ছে শহরবাসীকে।
মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, শিশুরা বিনোদনের জায়গা খুঁজে পেয়েছে তার সাথে পরিবারের সকলেই একটু বিনোদনের জায়গা খুজে পেয়েছে। যান্ত্রিক এই শহরে মন জুড়ানো একটি জায়গা।
মেলা কমিটি জানান, আমরা শহরবাসীকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছি যেন এখানে এসে একটু হলেও মনে আনন্দ পাক এটিই আমদের লক্ষ। মেলায় নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা আছে যেন কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটে। এক প্রশাসনিক কর্মকর্তা জানান, মেলায় যেন কোন ধরনের অপৃতিকর ঘটনা না ঘটে তা জন্য আমরা সচেষ্ট আছি।
