Skip to content
April 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ধ্বংস হচ্ছে নদী-খাল বর্জ্য ফেলা বন্ধে ব্যবস্থা নিন

নিউজডেস্ক June 6, 2022

সম্পাদকীয়: দখল ও দূষণে ঢাকা এবং এর চারপাশে থাকা নদী ও খালগুলো মরতে বসেছে। সাম্প্রতিক বছরগুলোতে সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খননের মাধ্যমে নদী-খালগুলো নাব্য করার কিছু উদ্যোগ নেওয়া হলেও তা কাক্সিক্ষত ফল দিতে পারছে না। প্রকাশিত খবর থেকে জানা যায়, বিশ্বব্যাংক ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের যৌথ সমীক্ষায়ও ঢাকার নদী-খালের শোচনীয় অবস্থার চিত্রই উঠে এসেছে। বুড়িগঙ্গা নদীর ৪৩টি জায়গায় পাওয়া গেছে ১১ হাজার ৫৬৪ টন বর্জ্য। শীতলক্ষ্যার ৪৩ জায়গায় ৪৩ হাজার ১৮৩ টন, বালু নদের সাত জায়গায় দুই হাজার ১২ টন এবং তুরাগের ৩৬ জায়গায় ১৫ হাজার ৭৭১ টন বর্জ্য পাওয়া গেছে।

নদীতে দৈনিক ১১২ টন বর্জ্য ফেলা হয়। ‘টুওয়ার্ডস আ মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক সমীক্ষার প্রতিবেদনে বলা হয়, শিল্প-কারখানা এবং শহরের পয়োবর্জ্যরে প্রায় পুরোটাই গিয়ে পড়ছে এসব নদী-খালে। গৃহস্থালি বর্জ্যরেও একটি বড় অংশ নদী-খালেই পড়ছে। ঢাকা ছাড়া চট্টগ্রাম ও কক্সবাজারেও এই সমীক্ষা পরিচালিত হয়। সেসব শহরেও নদী-খালের অবস্থা অত্যন্ত করুণ। ঢাকাসহ বড় শহরগুলোর বর্জ্য ব্যবস্থাপনা এখনো অত্যন্ত অপরিকল্পিত ও অস্বাস্থ্যকর।

এক অনুষ্ঠানে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, ঢাকার পয়োবর্জ্যরে প্রায় শতভাগই যায় ঢাকার পাশে থাকা চারটি নদীতে। এটি কোনোক্রমেই রাজধানী শহরের বর্জ্য ব্যবস্থাপনা হতে পারে না। জানা যায়, সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকে করেও নানা ধরনের বর্জ্য নিয়ে নদীতে ফেলা হয়। মানুষের মধ্যেও সচেতনতার অভাব খুব বেশি।

নদী ও খালের পারে থাকা বেশির ভাগ বাড়িঘরের গৃহস্থালি বর্জ্যও নদী-খালে ফেলা হয়। বিশেষজ্ঞরা মনে করেন, এগুলো বন্ধ না করা গেলে নদী-খাল নাব্য রাখার কোনো প্রচেষ্টাই কাজে আসবে না। নদী-খাল দূষণের আরেকটি প্রধান কারণ হলো প্লাস্টিক বা পলিথিন দূষণ। বেশির ভাগ নদী, খাল ও জলাশয়ের তলদেশে প্লাস্টিকবর্জ্যরে আস্তরণ তৈরি হয়েছে। এর ফলে পানি ঠিকমতো ভূগর্ভে প্রবেশ করতে পারে না। ভূগর্ভের পানির স্তর ক্রমেই নিচে নামছে। বাংলাদেশে পলিথিনের ব্যবহার কাগজে-কলমে নিষিদ্ধ হলেও বাস্তবে কেউই তা মানছে না।

বরং বলা যায়, পলিথিনের উৎপাদন ও ব্যবহার ক্রমেই বাড়ছে। নদী, খাল বা জলাশয়ে বর্জ্য ফেলার অসুস্থ প্রবণতা দ্রুত রোধ করতে হবে। শিল্প-কারখানার বর্জ্য ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব আরোপ করতে হবে। জানা যায়, অনেক কারখানায় ট্রিটমেন্ট প্লান্ট বা বর্জ্য শোধনের ব্যবস্থা নেই। যাদের আছে তারাও তা ব্যবহার করে না। অপরিশোধিত বর্জ্যই নদীতে ফেলে।

এসব ব্যাপারে কঠোর হতে হবে। নদীতে কোনো ধরনের বর্জ্য ফেলা যাবে না। পাশাপাশি নদী ও খাল নাব্য করতে হবে এবং সেগুলোর সংরক্ষণ ও ব্যবস্থাপনা যথাযথ করতে হবে।

Continue Reading

Previous: ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এর তালিকায় মুশফিক
Next: দালাল চক্রের কাছেই থাকে রেলের সিংহভাগ টিকেট

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.