Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

গৃহায়ণ প্রকৌশলীর নামে রাজশাহীতে দুদকের মামলা

নিউজডেস্ক June 7, 2022

স্টাফ রিপোর্টার-
অবৈধভাবে সম্পদ অর্জন, স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর ও দুদকের কাছে তথ্য গোপনের অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরীর (৫৮) নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ জুন) রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করা হয়। দুদকের পক্ষ থেকে রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইন মামলাটি করেন।

জানা গেছে, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের রাজশাহী সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী পরিমল কুমার কুরী ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার বেলাট গ্রামের মৃত পশুপতি কুরীর ছেলে। বর্তমানে ঢাকার মিরপুর-২ এলাকার ১ নম্বর রোডের (নম্বর-১, বøক জি/১) অফিসার্স কোয়ার্টারে (নম্বর-০৩/১) বসবাস করছেন।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (এডি) আমির হোসাইন।এ ব্যাপারে তিনি বলেন, তত্ত¡াবধায়ক প্রকৌশলী পরিমলের নামে দুদক কার্যালয়ে একটি অভিযোগ আসে। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হয়। তদন্তে অভিযোগের সত্যতা মেলে। পরে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (১) ধারায় পরিমল কুমার কুরীকে তার নামে থাকা সম্পদ বিবরণীর নোটিশ জারির সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়।

এরপর দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদেশে বর্তমান আসামি পরিমল কুমার কুরী তার সম্পদ বিবরণী দাখিল করেন। তদন্ত কর্মকর্তা হিসেবে তিনি তা যাচাই করেন। পরে অসঙ্গতি থাকায় তার নামে মামলা দায়েরের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়।

দুদকের এ কর্মকর্তা আরও বলেন, আসামি পরিমল কুমার কুরী দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩৬ লাখ ১২ হাজার ৬৭৯ টাকা মূল্যের সম্পদের তথ্য অসৎ উদ্দেশে গোপন করে মিথ্যা তথ্য দেন। এ সম্পদের তথ্য গোপন ও অবৈধভাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫০ লাখ ৪৩ হাজার ৫১৬ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করার অপরাধ করেছেন।

অপরাধলব্ধ আয়ের এ পরিমাণ টাকার অবৈধ উৎস, প্রকৃতি, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ, উৎস গোপন করতে এরই মধ্যে তার মালিকানা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করেছেন। এর দায়ে তার নামে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ৪ (২) ও ৪ (৩) ধারায় কমিশনের অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় মামলাটি করেছে বলে জানান দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন।

রাজশাহী মহানগর দায়রা জজ আদালত দুদকের এ মামলাটি সোমবার আমলে নিয়েছেন। এখন সেখান থেকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই অপরাধে পরিমল কুমার কুরীর স্ত্রী সোমা সাহার নামেও পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন এ দুদক কর্মকর্তা।

Continue Reading

Previous: সুস্বাস্থ্য নিশ্চিতে নিরাপদ খাদ্যের কোন বিকল্প নেই: বিভাগীয় কমিশনার
Next: রুয়েটে উন্নয়ন প্রকল্পে সাড়ে ৭ কোটি টাকার অনিয়ম: ইউজিসি

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.