স্টাফ রিপোর্টার-
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর তালাইমারী হতে কাটাখালী পর্যন্ত ফোরলেন সড়কের উন্নয়ন কাজ চলমান রয়েছে। গতকাল এ উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কাজটি তিনি দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে প্রকৌশলীদের পরামর্শ প্রদান করেন।
এসময় মেয়রের সাথে ছিলেন ৩০নং ওয়ার্ড কাউন্সিলর, প্রকল্প পরিচালক মোঃ নুর ইসলাম তুষার, নির্বাহী, প্রকৌশলী শামসুদ্দিন হায়দার, উপ-সহকারী প্রকৌশলী মীর শাহ্রিয়ার সুলতান, উপ-সহঃ প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকল্প পরিচালক মোঃ নুর ইসলাম তুষার জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজটি শেষ হবে।
